advertisement

Jalpaiguri News: চাষ করতে গিয়ে কৃষকের মাথায় হাত, তিস্তাপাড়ে হুলস্থুল! সেনার ব্যবহৃত 'বিশাল' বস্তু দেখে হইচই

Last Updated:

Jalpaiguri News: জলপাইগুড়ির তিস্তাপাড় থেকে উদ্ধার সেনা বাহিনীর মর্টার শেল। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক। বন্ধ চাষাবাদ।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
জলপাইগুড়ি, শান্তনু কর : জলপাইগুড়ির তিস্তা নদী থেকে উদ্ধার সেনা বাহিনীর মর্টার শেল। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক। ঘটনার জেরে বন্ধ হয়ে গিয়েছে চাষ আবাদ। খবর পয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। সুরক্ষার জন্য গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। খবর দেওয়া হয় সেনা বাহিনীকেও।
জানা গিয়েছে, এদিন সকালে পাহাড়পুর ছোট চৌধুরী পাড়া এলাকায় তিস্তা নদীর পাড়ে চাষের কাজ করতে গিয়ে স্থানীয় এক কৃষক রকেটের মতো বস্তুটিকে দেখতে পান। খবর পেয়ে ছুটে যায় কোতোয়ালি থানার পুলিশ। দুর্ঘটনা এড়াতে নদীর পাড়ে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেয় পুলিশ। অন্যদিকে সময় নষ্ট না করে বিন্নাগুড়ি সেনা ছাউনি থেকে বম্ব ডিস্পোজাল স্কোয়াডের জওয়ানরা দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে হাজির হয়।
advertisement
আরও পড়ুন : স্ত্রী’র কথায় কান দেয়নি ‘অবাধ্য’ স্বামী, ফল মিলল হাতেনাতে! ঘরে ঢোকার জেদেই সব শেষ
প্রসঙ্গত, ২০২৩ সালের ৪ অক্টোবর সিকিম পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। বন্যা পরিস্থিতি তৈরি হয় তিস্তায়। সেই সময় সময় পাহাড় থেকে ভেসে আসে সেনা বাহিনীর ব্যবহৃত যুদ্ধাস্ত্র। একাধিক সেনা কর্মীর মর্মান্তিক মৃত্যুর ঘটনাও সামনে আসে। সেই ঘটনার পরবর্তী সময়ে তিস্তা নদী ও সংলগ্ন এলাকায় সার্চ অপারেশন চালিয়ে প্রচুর পরিমানে গোলাবারুদ উদ্ধার করে সেনা বাহিনী।
advertisement
advertisement
আরও পড়ুন : ঠাণ্ডায় কুঁকড়ে গিয়েছিল, ভগবানের মতো এগিয়ে এল সিভিক ভলান্টিয়ার! মানবাজারে উদ্ধার ঝাড়খণ্ডের যুবক
তাই ভেসে আসা মর্টারের মতো বস্তুটি সেনাবাহিনীর মর্টার শেল বলে প্রাথমিক পর্যবেক্ষণে অনুমান পুলিশের। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পাশাপাশি, সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেও সব সুরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপশি উদ্ধার হওয়া বস্তুটিকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের আগ্রহ তুঙ্গে উঠেছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: চাষ করতে গিয়ে কৃষকের মাথায় হাত, তিস্তাপাড়ে হুলস্থুল! সেনার ব্যবহৃত 'বিশাল' বস্তু দেখে হইচই
Next Article
advertisement
শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা..., কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!
শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা..., কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!
  • শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা

  • মঙ্গলবার জেলায় জেলায় টাঙানো হবে তালিকা!

  • কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement