advertisement

Jalpaiguri News: লেপার্ডের মুখোমুখি হয়ে মরতে মরতে বাঁচলেন মহিলা! জলপাইগুড়িতে তীব্র আতঙ্কে রাতের ঘুম উড়ছে বাসিন্দাদের, খাঁচা পাতল বন দফতর

Last Updated:

Jalpaiguri News: দিন কয়েক ধরেই জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্ত লাগোয়া সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের অঙ্গদগছ গ্রামে লেপার্ডের আতঙ্ক রীতিমতো এলাকার বাসিন্দাদের ঘুম উড়িয়েছে।

লেপার্ড ধরতে তৎপর বন দফতর
লেপার্ড ধরতে তৎপর বন দফতর
জলপাইগুড়ি, শান্তনু কর: দিন কয়েক ধরেই জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্ত লাগোয়া সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের অঙ্গদগছ গ্রামে লেপার্ডের আতঙ্ক রীতিমতো এলাকার বাসিন্দাদের ঘুম উড়িয়েছে। এলাকায় লক্ষ্য করা গিয়েছে লেপার্ডের পায়ের ছাপ। এর পাশাপাশি এক মহিলা ওই লেপার্ডের মুখোমুখি হয়ে মরতে মরতে বেঁচে ফিরে আসেন। এমন পরিস্থিতিতে আতঙ্ক বাড়িতেই লেপার্ড ধরতে খাঁচা পাতল বন দফতর।
জানা যাচ্ছে, গত বৃহস্পতিবার জলপাইগুড়ির ওই এলাকার এক মহিলা এলাকায় ঘুরে বেড়ানো লেপার্ডটির মুখোমুখি হন। তবে ওই মহিলা তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচান। পাশাপাশি একটি ছাগলকেও কামড় দেয় বলে দাবি করা হচ্ছে। আর এসবের পরিপ্রেক্ষিতে এলাকায় লেপার্ডের আতঙ্ক বাড়তেই বন দফতর খাঁচা পাতল লেপার্ড ধরার জন্য।
advertisement
advertisement
বন দফতর সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষদের আতঙ্ক আরও বাড়িয়েছে এলাকায় লেপার্ডের পায়ের ছাপ। তারাও লেপার্ডের পায়ের ছাপ দেখতে পেয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে খাঁচা পাতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং প্রচারও শুরু করা হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
বনকর্মী ভূপেন্দ্রনাথ শীল জানিয়েছেন, এলাকায় একটি লেপার্ড ঘুরে বেড়াচ্ছে তা তারা নিশ্চিত হয়েছেন এবং তারপরেই খাঁচা পাতার সিদ্ধান্ত নিয়েছেন। এখন দেখার বিষয় রাতে ওই খাঁচায় লেপার্ড ধরা পড়ে কিনা। অন্যদিকে লেপার্ডটির বাংলাদেশের দিকে পালিয়ে যাওয়ার সম্ভাবনার বিষয়টি তিনি খুব একটা গুরুত্ব দেননি।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: লেপার্ডের মুখোমুখি হয়ে মরতে মরতে বাঁচলেন মহিলা! জলপাইগুড়িতে তীব্র আতঙ্কে রাতের ঘুম উড়ছে বাসিন্দাদের, খাঁচা পাতল বন দফতর
Next Article
advertisement
ISF First Candidate List: নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী
নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ
  • নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম ও মুরারইতে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ

  • উত্তর ২৪ পরগনার ৭ কেন্দ্রে প্রার্থী ঘোষণা আইএসএফ-এর

  • ভাঙড়ে প্রার্থী নওশাদ সিদ্দিকী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement