advertisement

Elephant Attack: জঙলি হাতির হানায় প্রাণ গেল গো-পালকের, ভয়াবহ দৃশ্য দেখে প্রাণপণে ছুটলেন মহিলারা

Last Updated:

Jalpaiguri Elephant Attack: জঙ্গলে গরু চড়াতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হল এক গো পালকের। বুধবার বিকেলে জঙ্গল থেকে গরু আনতে গিয়ে বিপদ।

রামসাই এলাকা
রামসাই এলাকা
জলপাইগুড়ি, শান্তনু কর: জঙ্গলে গরু চড়াতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হল এক গো পালকের। বুধবার বিকেলে জঙ্গল থেকে গরু আনতে গিয়েছিলেন ওই ব্যক্তি। সেই সময় হাতির আক্রমণের মুখে পড়ে প্রাণ গিয়েছে তাঁরা। জানা গিয়েছে, জঙ্গলে কয়কজন হাতির আক্রণের দৃশ্য দেখে ঘরে খবর দেন।
স্থানীয় সূ্ত্রে জানা গিয়েছে, গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন রামসাই গ্রাম পঞ্চায়েতের চটোয়া বনবস্তি এলাকার বাসিন্দা বালকু ওরাও। তিনি পেশায় একজন গো পালক। প্রতিদিনের মতো বুধবারেও তিনি গরু নিয়ে গিয়েছিলেন জঙ্গলে। সেই সময় আচমকা তিনি জঙলি হাতির মুখোমুখি পড়ে যান। তাতেই নেমেছে বিপদ।
আরও পড়ুন: স্পন্দন স্টেডিয়ামে ফুটবলের মহাউৎসব, নতুন ‘স্টার’ বানাতে প্রস্তুত বর্ধমান! উন্মাদনায় টগবগ করছে ফুটবলপ্রেমীরা 
জানা গিয়েছে জঙ্গলে খড়ি কুড়োতে যাওয়া কয়েকজন মহিলা সেই দৃশ্য দেখে ভয়ে পালিয়ে আসেন। তারপর এলাকায় ফিরে তাঁরা আক্রন্ত ব্যক্তির পরিবারকে খবর দেন। রাতে পুলিশ ও বন বিভাগের কর্মীরা গিয়ে জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধার করে আনেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
advertisement
advertisement
আরও পড়ুন: উজাড় করা রূপ কাঞ্চনজঙ্ঘার, শিলিগুড়ি থেকেও মিলছে দর্শন! উত্তরে ঠান্ডার নাচন, এল IMD’র মেগা আপডেট
উল্লেখ্য, মানুষ-হাতি সংঘাত রুখতে একাধিক পদক্ষেপ করছে বন দফতর। কিন্তু তা সত্ত্বেও যেন আটকানো যাচ্ছে না হাতির হানা। ফলে সংঘাতের জেরে প্রাণ যাচ্ছে মানুষের। অন্যদিকে বন্যপ্রাণীর প্রাণহানির আশঙ্কাও থেকে যাচ্ছে। সবমিলিয়ে জঙ্গল এলাকায় বিরাজ করছে এক আতঙ্কের পরিবেশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Elephant Attack: জঙলি হাতির হানায় প্রাণ গেল গো-পালকের, ভয়াবহ দৃশ্য দেখে প্রাণপণে ছুটলেন মহিলারা
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement