advertisement

Crime News: বিকেলে বাড়িতে এসে খেয়েছিলেন, তারপর আর কিছু মনে নেই...বাড়ি থেকে হাওয়া লক্ষ টাকা, গয়না

Last Updated:

অচৈতন্য অবস্থায় থাকা পাঁচজন এখনো ধূপগুড়ি গ্রামের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁরা কিছুই মনে করতে পারছেন না।

Dhupguri Crime - Photo- Representative
Dhupguri Crime - Photo- Representative
#ধূপগুড়ি: বাড়ির সদস্যদের অচৈতন্য করে রাতভর ভয়ানক ডাকাতি। কয়েক লক্ষ টাকা সহ সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ধূপগুড়ির ঝুমুর এলাকার ঘটনা। বর্তমানে অচৈতন্য অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজন।
জানা গেছে, ধূপগুড়ির ঝুমুর এলাকার বাসিন্দা পেশায় আলুর ব্যবসায়ী বিপ্লব দাস অন্যান্য দিনের মতো বিকেলে বাড়িতে খেতে যান। এরপর খাওয়াদাওয়ার পর থেকে আর কিছু মনে নেই তাঁদের। অনুমান করা হচ্ছে যে বাড়ির সদস্যদের অচৈতন্য করে রাতভর সেই বাড়িতে লুঠপাঠ চালায় দুষ্কৃতিরা। এরপর বিপ্লব দাসের আলুর গদির এক কর্মী মঙ্গলবার সকালে তাদের ডাকতে গিয়ে দেখেন সবাই ঘুমের ঘোরে আছে। এরপরই সন্দেহ দানা বেঁধে।
advertisement
advertisement
পরবর্তীকালে খবর দেওয়া হয় ধুপগুড়ি থানার পুলিশকে। ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অচৈতন্য অবস্থায় থাকা পাঁচজনকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। তবে বাড়ির বেশ কয়েকজন শিশু কিছুটা সুস্থ অবস্থায় রয়েছে।
advertisement
ঘটনায় চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। এদিকে অচৈতন্য অবস্থায় থাকা পাঁচজন এখনো ধূপগুড়ি গ্রামের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁরা কিছুই মনে করতে পারছেন না।
Rocky Chowdhary
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Crime News: বিকেলে বাড়িতে এসে খেয়েছিলেন, তারপর আর কিছু মনে নেই...বাড়ি থেকে হাওয়া লক্ষ টাকা, গয়না
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement