North 24 Parganas News: একি কাণ্ড! বিয়ের নেমন্তন্ন খেয়েই অসুস্থ শতাধিক! বাদ গেল না নব বর বধূও হাসপাতালে ভর্তি নিমন্ত্রিতের দল
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
বিয়ের নেমন্তন্ন খেয়েই অসুস্থ শতাধিক, বাদ গেল না নব বর বধূও হাসপাতালে ভর্তি নিমন্ত্রিতের দল
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বিয়ের নেমন্তন্ন খেয়েই অসুস্থ শতাধিক, বাদ গেল না নব বর বধূও। হাসপাতালে ভর্তি নিমন্ত্রিতর দল। উত্তর ২৪ পরগনার বাগদা থানার চ্যাঙা চাঁদপুর গ্রামে বিয়ের বাড়ির খাওয়ার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন শতাধিক মানুষ। অসুস্থদের মধ্যে নববধূ-সহ বরযাত্রী ও কন্যাপক্ষের বহু নিমন্ত্রিত রয়েছেন বলেও জানা গিয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বাগদার চ্যাঙা চাঁদপুর গ্রামে। ওই এলাকার বাসিন্দা নারায়ণ মুন্ডার মেয়ে খুকুমণি মুন্ডার সঙ্গে করঙ্গ গ্রামের যুবক ইন্দ্রজিৎ মুন্ডারীর বিয়ে ঠিক হয়েছিল। বরযাত্রী নিয়ে চাঁদপুর গ্রামে বিয়ে করতে আসেন ইন্দ্রজিৎ। বিয়ের অনুষ্ঠান ও ভোজ সবকিছুই স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু ভোজ খেয়ে বাড়ি ফেরার পর থেকেই দুই এলাকার বহু মানুষ পেটব্যথা, পাতলা পায়খানা এবং মাথা যন্ত্রণার মতো উপসর্গ অনুভব করতে শুরু করেন। পরিস্থিতি গুরুতর হওয়ায় একে একে অসুস্থদের বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক সুদীপ তালুকদার জানান, এখন পর্যন্ত মোট ৮৪ জন রোগী হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে বর্তমানে প্রায় ৩০ জন ভর্তি রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর পেয়ে আসারু গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা মন্ডল দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামেন। তিনি বলেন, এমন পরিস্থিতিতে মানুষের পাশে আছি। অসুস্থদের সঙ্গে দেখা করেছি এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পরিতোষ সাহা জানান, একশোর বেশি মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন এবং প্রশাসনের তরফে সবরকম সহযোগিতা করা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, কী কারণে এমন হয়েছে তা পরীক্ষার জন্য বারাসাতে নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিষয়টি স্পষ্ট হবে।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিয়ের খাবারে কোনভাবে বিষক্রিয়া থেকে এই অসুস্থতার ঘটনা ঘটে থাকতে পারে। তবে রিপোর্ট না আসা পর্যন্ত সঠিক কারণ জানা যাবে না। গোটা পরিস্থিতির ওপর চিকিৎসকরা ও স্থানীয় প্রশাসন নজর রাখছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 11, 2026 6:36 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: একি কাণ্ড! বিয়ের নেমন্তন্ন খেয়েই অসুস্থ শতাধিক! বাদ গেল না নব বর বধূও হাসপাতালে ভর্তি নিমন্ত্রিতের দল








