advertisement

Mamata Banerjee: 'একটা গ্যাস পেতে ২৫ দিন লাগবে! এটা কেন করলেন? প্যানিক ছড়ানোয় ৬ লাখ আবেদন এসেছে!' কেন্দ্রকে তোপ মমতার

Last Updated:

প্রসঙ্গত এলপিজি নিয়ে উদ্বেগের মাঝে অনেক রুটে অটোর ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। অনেক রেস্তরাঁয় খাবারের দামও বেড়েছে। গ্যাসের জোগান যেন বন্ধ না হয়, দাবি মমতার।

Rapid Read
কেন্দ্রকে তোপ মমতার
কেন্দ্রকে তোপ মমতার
কলকাতা: চাহিদা ও সরবরাহের তীব্র বৃদ্ধির ফলে ভারত এলপিজি সিলিন্ডারের অস্থায়ী ঘাটতির মুখোমুখি হচ্ছে। LPG নিয়ে বাড়ছে উদ্বেগ। ডিস্ট্রিবিউটরদের অফিসে পড়ছে লাইন, অনলাইন বুকিংয়েও সমস্যা দেখা দিয়েছে। জরুরি বৈঠক ডাকার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা সবার কথাই বলেছি। আমরা একটা অনুরোধ করলাম। ২৫ দিন লাগবে একটা গ্যাস পেতে এটা কেন করলেন? এই প্যানিকটা ছড়িয়ে যাওয়ার ফলে ৬ লক্ষ অনুরোধ এসেছে। ওঁরা স্বীকার করলেন ওঁদের সার্ভার এ সমস্যা হয়েছে। যাঁরা সিঙ্গেল গ্যাস নেন, তাঁদের হয়তো ফুরিয়ে গিয়েছে। আপনারা যে সাপ্লাই করবেন দরকারে আমরা গ্রিনচ্যানেল করে দেব। ডোমেসস্টিক, ছোট রেস্টুরেন্ট, পুলিশদের যেন অসুবিধা না হয় এই গুলো আপনারা ঠিক করুন।’
তিনি আরও বলেন ‘সাপ্লাই চেনটা ঠিক করলে প্যানিকটা কমবে। এই সমস্ত নিয়ে পুরো আলোচনা হয়েছে। আলোচনাটা ভালো হয়েছে।  প্রতিটি জেলায় ওদের নোডাল অফিসার রাখতে বলেছি। পুলিশকে আমি বলেছি নজর রাখতে যদি কেউ হোল্ডিং করে রাখে। আমরা আবেদন করেছি সব মানুষ হোল্ডিং করে না। সবাই ব্ল্যাকমেল করে না। দুশ্চিন্তা আমাদের। আমাদের আলু কবে থেকে উঠবে ২ মাস আগে থেকেই প্ল্যান করে রাখি। গতকাল থেকেই আমরা আলু procurement শুরু করেছি। যদি মনে করে রেশন পদ্ধতি চালু করুন। কিন্তু ২৫ দিনটা করবেন না।’
advertisement
advertisement
তেল বিপণন সংস্থাগুলি দেশব্যাপী ১৪.২ কেজির দেশীয় এলপিজি সিলিন্ডারের দাম ৬০ টাকা এবং ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়িয়েছে। সংশোধিত দাম ৭ মার্চ, ২০২৬ থেকে কার্যকর হয়েছে। গ্যাসের দাম বাড়ার জেরে অনেক রেস্তোরাঁ ইতিমধ্যেই তাদের মেনুতে পরিবর্তন আনতে শুরু করেছে। যেসব খাবার রান্না করতে বেশি গ্যাস লাগে—যেমন ভাজাভুজি বা দীর্ঘ সময় ধরে রান্না করতে হয় এমন পদ—সেগুলো কিছু জায়গায় কমিয়ে দেওয়া হয়েছে। কোথাও আবার নির্দিষ্ট সময়েই এসব পদ তৈরি করা হচ্ছে। এই পরিস্থিতির প্রভাব অনলাইন ফুড ডেলিভারি পরিষেবাতেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেশিরভাগ রেস্তোরাঁর কাছেই সাধারণত দুই থেকে তিন দিনের গ্যাস মজুত থাকে। সরবরাহে ব্যাঘাত ঘটলে অনেক কিচেন সাময়িকভাবে বন্ধ করতে হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'একটা গ্যাস পেতে ২৫ দিন লাগবে! এটা কেন করলেন? প্যানিক ছড়ানোয় ৬ লাখ আবেদন এসেছে!' কেন্দ্রকে তোপ মমতার
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২৯ মার্চ, ২০২৬

  • আজকের দিন কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement