advertisement

দুর্যোগের সাতদিন পরেও বাড়ি ফেরা হচ্ছে না, দুর্গতদের ঠাঁই তাঁবুতেই! আর কত দিন...! কী অবস্থায় জলঢাকা পাড়ের গ্রামগুলো?

Last Updated:

Jalpaiguri Flood: ময়নাগুড়ির আমগুড়ি পঞ্চায়েত এলাকার গ্রামগুলোতে এখনও ধ্বংসের চিহ্ন বর্তমান। পলি চাপা অবস্থায় পড়ে রয়েছে এলাকা। ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র। দুর্যোগের সাতদিন পরেও দুর্গতদের দিন কাটছে তাঁবুতে। কবে বাড়ি ফেরা হবে! জানেন না জলঢাকা পাড়ের বন্যা প্লাবিতরা।

প্লাবিত জলপাইগুড়ির জলঢাকা পাড়ের বহু গ্রাম
প্লাবিত জলপাইগুড়ির জলঢাকা পাড়ের বহু গ্রাম
জলপাইগুড়ি, শান্তনু কর: দুর্যোগের সাতদিন পরেও দুর্গতদের দিন কাটছে তাঁবুতে। কিন্তু বাড়ি ফিরতে ব্যাকুল তাঁরা। কবে বাড়ি ফেরা হবে! জানেন না জলপাইগুড়ির জলঢাকা পাড়ের বন্যা প্লাবিত খাটোর বাড়ি, তারার বাড়ির বাসিন্দারা।
প্রায় সাত দিন আগে ৫ অক্টোবর রবিবার সাতসকালে প্রবল জলোচ্ছ্বাসের জেরে জলঢাকা নদীর জল ঢুকে পড়ে গ্রামে। তছনছ করে দেয় ঘর বাড়ি। গ্রামের পর গ্রাম ধ্বংস করে দিয়েছে জলঢাকা। কেবল কপালজোরে প্রাণে বাঁচেন মানুষগুলো। ঘটনার সাত দিন পরেও জলপাইগুড়ির ময়নাগুড়ি আমগুড়ি পঞ্চায়েত এলাকার গ্রামগুলোতে ধ্বংসের চিহ্ন বর্তমান। এখনও পলি চাপা অবস্থায় পড়ে রয়েছে এলাকা। ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র।
advertisement
আরও পড়ুনঃ গাছ কাটতে উঠেছিলেন মগডালে! হঠাৎই গলায় এসে লাগল…! মুহূর্তে সব শেষ, হাসপাতালে নিয়ে গিয়েও লাভ হল না
বানভাসিদের বর্তমান ঠিকানা রেল লাইনের ধার। কারও আবার ভাঙা বাঁধের পাশে ত্রিপলের ছাউনিতে ঠাঁই হয়েছে। ত্রিপলের নিচে থাকতে থাকতে হাঁপিয়ে উঠছেন অনেকেই। ইতিমধ্যেই বাঁধ মেরামতির কাজ শুরু করে দিয়েছে সেচ দফতর। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। দুর্গতদের ঘরবাড়ি মেরামত করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসন। তাদের জন্যে খাবার, পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। তবে কবে যে মেরামতের কাজ শেষ হবে এবং কবে তারা নিজস্ব ঠিকানায় ফিরতে পারবেন জানেন না বানভাসিরা। প্রশাসন চেষ্টা চালাচ্ছে, যেন দ্রুত ঘরে ফিরতে পারে বন্যায় সর্বস্ব হারানো এই মানুষগুলো।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দুর্যোগের সাতদিন পরেও বাড়ি ফেরা হচ্ছে না, দুর্গতদের ঠাঁই তাঁবুতেই! আর কত দিন...! কী অবস্থায় জলঢাকা পাড়ের গ্রামগুলো?
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement