advertisement

ধূপগুড়ির ভোটপাড়ায় ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু, রেললাইনে পড়ে থাকা আহত শাবককে উদ্ধার বনকর্মীদের!

Last Updated:

Elephant Death| ধূপগুড়ির ভোটপাড়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় দাঁতাল হাতির মৃত্যু, জখম শাবককে বনকর্মীরা উদ্ধার করেন। উত্তরবঙ্গের হাতি করিডোরে সংঘর্ষের ঘটনা আবারও ঘটল।

ধূপগুড়ির ভোটপাড়ায় ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু, রেললাইনে পড়ে থাকা আহত শাবককে উদ্ধার বনকর্মীদের!
ধূপগুড়ির ভোটপাড়ায় ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু, রেললাইনে পড়ে থাকা আহত শাবককে উদ্ধার বনকর্মীদের!
উত্তরবঙ্গের জঙ্গলে আবারও একই বেদনাদায়ক দৃশ্য। রাতে রেললাইন পেরোতে গিয়ে ফের চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একটি দাঁতাল হাতির। মাটিতে লুটিয়ে পড়ে দীর্ঘক্ষণ যন্ত্রণায় ছটফট করছিল একটি জখম শাবক—শেষ পর্যন্ত তাকে উদ্ধার করলেন বনকর্মীরা। আহত হয়েছে আরও একটি হাতি।
ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ভোটপাড়া এলাকায়। রাতের অন্ধকারে হাতির দল যখন দিশেহারা হয়ে রেললাইন পার হচ্ছিল, ঠিক তখনই দ্রুতগতির ট্রেন এসে ধাক্কা দেয়। দাঁতালটি ঘটনাস্থলেই মারা যায়। শাবকটি গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বনদফতরের কর্মীরা দ্রুত পৌঁছে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
advertisement
advertisement
অঞ্চলে হাতি-ট্রেন সংঘর্ষ নতুন নয়। বারবার সতর্কতা ও গতি নিয়ন্ত্রণের নির্দেশ থাকলেও, উত্তরবঙ্গের হাতি করিডোরে দুর্ঘটনা যেন থামছেই না। আচমকা রেললাইনের উপর চলে আসে হাতির পাল। সে সময় ট্রেন ছুটে এলে গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না অনেক সময়ে। এই কারণেই বার বার ঘটে চলে দুর্ঘটনা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ধূপগুড়ির ভোটপাড়ায় ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু, রেললাইনে পড়ে থাকা আহত শাবককে উদ্ধার বনকর্মীদের!
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement