advertisement

Jalpaiguri : তুমি যে ঘরে কে তা জানত! খাটের তলায় ঘাপটি মেরে বসে চিতাবাঘ, তারপর হুলস্থুল কাণ্ড

Last Updated:

Jalpaiguri : দিন দিন চিতাবাঘের উপদ্রব বেড়েই চলছে বলে দাবি এলাকাবাসীদের। কখনও ঢুকে পড়ছে গোয়ালঘরে, আবার কখনও ঢুকে পড়ছে ঘরের মধ্যেই।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#জলপাইগুড়ি: তুমি যে ঘরে কে তা জানত....! মালবাজারের ক্রান্তি ব্লকের খালপাড়া এলাকায় একটি বাড়ি এমনই ঘটনার সাক্ষী থাকল। ঘরের ভিতরে ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। বাড়ির লোকেরা প্রথম চিতাবাঘটিকে দেখতে পায়। দেখা মাত্রই নিমেশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর খবর দেওয়া হয় বন দফতর কর্মীদের। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং এর পরে ঘুমপাড়ানি গুলি করা হয় চিতাবাঘটিকে।
রাত একটা নাগাদ চিতাবাঘটিকে অবশেষে জালবন্দি করা হয়। তারপরই প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে। ডুয়ার্সের চা বাগান কিংবা বন সংলগ্ন গ্রামাঞ্চলে দিন দিন চিতাবাঘের উপদ্রব বেড়েই চলছে বলে দাবি এলাকাবাসীদের। কখনও ঢুকে পড়ছে গোয়ালঘরে, আবার কখনও ঢুকে পড়ছে ঘরের মধ্যেই। একই রকম ভাবে শনিবার রাতে এই চিতাবাঘটি ঢুকে পড়ে এক গৃহস্থ বাড়িতে। পরে বনকর্মীরা ঘুম পাড়ানি গুলি করে সেটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি বিক্ষন কেন্দ্রে নিয়ে যান।
advertisement
ঘটনাটি ঘটেছে মাল মহকুমা এলাকার ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের উত্তর খালপাড়া গ্রামে। জানা গিয়েছে, শনিবার রাতে উত্তর খালপাড়া গ্রামের জনৈক আমল রায়ের বাড়িতে আচমকাই এক চিতাবাঘ ঢুকে পড়ে। ঢুকে সটান আশ্রয় নেয় সে খাটের নীচে। নিরাপদেই ঘাপটি মেরে বসেছিল সে। কিন্তু তবুও বাড়ির লোকেদের চোখে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই ওই বাড়ি এবং আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভিড় করে আশপাশের মানুষ।
advertisement
advertisement
এলাকায় চাঞ্চল্য এলাকায় চাঞ্চল্য
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বনকর্মীরা। উপস্থিত হয় ক্রান্তি ফাঁড়ির পুলিশ। বেশ খানিক ক্ষনের চেষ্টা পরে রাত ১ টা নাগাদ ঘুম পাড়ানি গুলি করে চিতাবাঘটিকে কাবু করা হয়। তার পরে নিয়ে যাওয়া হয় লাটাগুড়ি  প্রকৃতি বিক্ষন কেন্দ্রে। এই ঘটনায় জখমের কোনও খবর নেই। বনকর্মীরা জানান, প্রাথমিক পরিচর্চা ও সুশ্রুসার পরে আবার বনে ছেড়ে দেওয়া হবে চিতাবাঘটিকে।
advertisement
রকি চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri : তুমি যে ঘরে কে তা জানত! খাটের তলায় ঘাপটি মেরে বসে চিতাবাঘ, তারপর হুলস্থুল কাণ্ড
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement