advertisement

Accident: দুই বাসের রেষারেষি, ইসলামপুরে যাত্রী প্রতীক্ষালয় ভেঙে ঢুকে গেল বাস! শিশুকন্যা সহ মৃত ২

Last Updated:

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাস স্ট্যান্ড থেকে কার বাস আগে বেরোবে তা নিয়েই দুই চালকের মধ্যে বচসা শুরু হয়৷

যাত্রী প্রতীক্ষালয় ভেঙে ঢুকে যায় একটি বাস৷
যাত্রী প্রতীক্ষালয় ভেঙে ঢুকে যায় একটি বাস৷
চঞ্চল মোদক, ইসলামপুর: বাস স্ট্যান্ড থেকে বেরনোর সময়ই রেষারেষি, তার থেকে বচসা৷ যার জেরে একটি বাসে উঠে স্টিয়ারিং ঘুরিয়ে দিলেন অন্য বাসের চালক৷ মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে টোটো এবং যাত্রী প্রতীক্ষালয়ে বসে থাকা যাত্রীদের পিষে দিল সেই বেসরকারি বাস৷
শনিবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপপের ইসলামপুর বাস টার্মিনাসে৷ এই ঘটনায় এক শিশুকন্যা এবং এক যুবকের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী৷ ইসলামপুর মহকুমা হাসপাতালে আহত যাত্রীদের চিকিৎসা চলছে৷ ঘটনার পর দুটি বাসকেই আটক করেছে পুলিশ, যদিও অভিযুক্ত দুই চালক পলাতক৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাস স্ট্যান্ড থেকে কার বাস আগে বেরোবে তা নিয়েই দুই চালকের মধ্যে বচসা শুরু হয়৷ একটি বাসের চালক এগিয়ে যাওয়ার চেষ্টা করলে দ্বিতীয় বাসটির চালক বাধা দেওয়ার চেষ্টা করেন৷ নিজের বাস ছেড়ে দ্বিতীয় বাসে উঠে এসে স্টিয়ারিং ঘুরিয়ে দেন দ্বিতীয় বাসটির চালক৷ যার জেরে নিয়ন্ত্রণ হারায় চলন্ত বাসটি৷ মুহূর্তের মধ্যে প্রথমে বাস স্ট্যান্ডের বাইরে দাঁড়িয়ে থাকা একটি টোটোয় ধাক্কা মেরে যাত্রী প্রতীক্ষালয় ভেঙে ঢুকে যায় ওই বাসটি৷
advertisement
advertisement
সেই সময় যাত্রী প্রতীক্ষালয়ে ছিলেন বেশ কয়েকজন যাত্রী৷ তাঁদের মধ্যে ছিল ইসলামপুর শহরেরই শিবডাঙি পাড়া এলাকার বাসিন্দা সোমা মণ্ডল নামে ৮ বছরের এক বালিকা৷ বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর৷ ওই বালিকা ছাড়াও টোটোয় বসে থাকা শম্ভু বিশ্বাস নামে ২২ বছর বয়সি এক যুবকেরও এই দুর্ঘটনায় মৃত্যু হয়৷ তাঁর বাড়ি গোয়ালপোখোর থানার নন্দঝাড় এলাকায়৷
advertisement
স্থানীয়দের অভিযোগ, বাস স্ট্যান্ড থেকে বেরনোর সময় প্রায়শই রেষারেষি করে বেসরকারি বাসগুলি৷ যার জেরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল৷ অভিযুক্ত দুই চালকের খোঁজ শুরু করেছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Accident: দুই বাসের রেষারেষি, ইসলামপুরে যাত্রী প্রতীক্ষালয় ভেঙে ঢুকে গেল বাস! শিশুকন্যা সহ মৃত ২
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement