advertisement

Bangladesh: গণধর্ষণ করে মুখে ঢালা হয় বিষ, মৃত্যুর আগে ছেলেকে সব বলে গেলেন বাংলাদেশের সংখ্যালঘু গৃহবধূ

Last Updated:

ওই মহিলার উপর যে শারীরিক নির্যাতিন হয়েছে এবং তাঁর পেটে বিষ মিলেছে, ময়নাতদন্তেই তার প্রমাণ পাওয়া গিয়েছে বলে স্বীকার করে নিয়েছেন যশোর জেনারেল হাসপাতালের আরএমও৷

যশোর হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতা গৃহবধূর৷
যশোর হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতা গৃহবধূর৷
নড়াইল: বাংলাদেশে এবার নৃশংস নির্যাতনের শিকার সংখ্যালঘু মহিলা৷ গণধর্ষণের পর গৃহবধূর মুখে ঢেলে দেওয়া হল বিষ৷ দু দিন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়েছে ৫০ বছর বয়সি ওই মহিলার৷
বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নড়াইল সদর উপজেলায় এই গণধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে৷ ওই মহিলা নড়াইল উপজেলার এই ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ছিলেন৷
ওই মহিলার উপর যে শারীরিক নির্যাতিন হয়েছে এবং তাঁর পেটে বিষ মিলেছে, ময়নাতদন্তেই তার প্রমাণ পাওয়া গিয়েছে বলে স্বীকার করে নিয়েছেন যশোর জেনারেল হাসপাতালের আরএমও৷ ভিসেরা পরীক্ষার জন্য তাঁর শরীরের নমুনাও সংগ্রহ করা হয়েছে৷
advertisement
advertisement
ওই মহিলার ছেলে অভিযোগ করেছেন, পাওনা টাকা দেওয়ার নাম করে গত মঙ্গলবার ওই মহিলাকে রাজিবুল নামে স্থানীয় এক যুবক ফোন করে৷ সেই টাকা আনতে গেলে একটি বাড়িতে ওই মহিলাকে গণধর্ষণ করে রাজিবুল এবং তার সঙ্গীরা৷ পাশাপাশি, ওই মহিলার কাছে ২ লক্ষ টাকা দাবি করা হয়৷ নির্যাতিতা মহিলা এই ঘটনা সবাইকে জানিয়ে দেওয়ার হুমকি দিলে তাঁর মুখে বিষ ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ৷
advertisement
ঘটনার পর ওই গৃহবধূ বাড়িতেও ফিরে আসেন৷ প্রথমে কাউকে কিছু বলেননি তিনি৷ কিন্তু অসুস্থ হয়ে পড়ায় নির্যাতিতা মহিলাকে বুধবার যশোর হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবার৷ সেখানেই মৃত্যুর আগে মহিলা নিজের ছেলেকে গোটা ঘটনার কথা খুলে বলেন এবং দোষীদের নামও জানান৷
নড়াইল সদর থানার ওসি-ও ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন৷ অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে বলেই খবর৷ এই ঘটনায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ওই পুলিশ আধিকারিক৷
advertisement
মৃতার ছেলে বলেন, ‘অত্যাচারের বর্ণনা দিতে দিতে আমার হাতের উপরেই মারা যান মা৷ আমি বিচার চাই, দোষীদের ফাঁসি চাই৷ আমার মা যেন সুষ্ঠু বিচার পান৷ আমার আর কিছু চাওয়ার নেই৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh: গণধর্ষণ করে মুখে ঢালা হয় বিষ, মৃত্যুর আগে ছেলেকে সব বলে গেলেন বাংলাদেশের সংখ্যালঘু গৃহবধূ
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement