advertisement

ট্রেনের সামনে শুঁড় তুলে হাতি! ১০ মিনিট ধরে হাড়হিম ঘটনা, তারপর কী হল, দেখুন ভিডিও

Last Updated:

চাপরামারী জঙ্গলের বুক চিরে ছুটে চলছিল ট্রেন। আর সেই পথেই হঠাৎ সামনে এসে দাঁড়াল এক গজরাজ! সামান্য দেরি বা ভুল সিদ্ধান্তেই ঘটতে পারত বড় দুর্ঘটনা।

+
চালকের

চালকের তৎপরতায় প্রাণে বাঁচল হাতি

জলপাইগুড়ি, সুরজিৎ দে: চাপরামারী জঙ্গলের বুক চিরে ছুটে চলছিল ট্রেন। আর সেই পথেই হঠাৎ সামনে এসে দাঁড়াল এক গজরাজ! সামান্য দেরি বা ভুল সিদ্ধান্তেই ঘটতে পারত বড় দুর্ঘটনা। তবে লোকো পাইলটের সঠিক সিদ্ধান্তে প্রাণ বাঁচল হাতির ।এমন ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা ঠিক ৬টা ৫ মিনিটে।
নগরকাটা–চালসা রেলপথে ছুটছিল ১৩১৫০ ডাউন কান্চনকন্যা এক্সপ্রেস। হঠাৎই লোকো পাইলট এস. টোপ্পো এবং সহকারী শুভ্রত হালদারের চোখে পড়ে, একটি পূর্ণবয়স্ক হাতি সরাসরি ট্রেনের দিকে এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে জোরে ব্রেক কষে দেন তাঁরা। থমকে দাঁড়ায় ট্রেন। ফলে অল্পের জন্য এড়িয়ে যায় অঘটন।
advertisement
advertisement
জলপাইগুড়ি বন দফতর এবং রেল দফতর যৌথভাবে চাপরামারি জঙ্গলের মধ্যে আধুনিক ডিভাইস বসানো হয়েছে যে ডিভাইসের মধ্যে হাতি যদি ট্র্যাকের মধ্যে চলে আসে তাহলে রক্ষণাত রেল কর্মী এবং বন দফতর নোটিফিকেশন চলে যাবে। সেটা কতটা কাজ করছে সেটা এখন দেখবার বিষয়। ট্রেন থামার পর চালক মোবাইলে হাতিটির গতিবিধির ভিডিও-ও করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেই ভিডিওতে দেখা যায়, লাইনের একেবারে পাশে দাঁড়িয়ে আছে হাতিটি। পাশে দাঁড়ানো ট্রেন দেখেও প্রথমে সে সরে যায়নি, বরং শুঁড় তুলেছিল। পরে চালক হুইসল বাজালে কিছুটা দূরে সরে দাঁড়ায়। তবে পুরোপুরি এলাকা ছাড়েনি। প্রায় ১০ মিনিট লাইনের ধারে দাঁড়িয়ে থাকার পর অবশেষে পাশের জঙ্গলে ঢুকে পড়ে সে। তার পরেই পুনরায় যাত্রা শুরু করে কান্চনকন্যা এক্সপ্রেস।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ট্রেনের সামনে শুঁড় তুলে হাতি! ১০ মিনিট ধরে হাড়হিম ঘটনা, তারপর কী হল, দেখুন ভিডিও
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement