advertisement

North Bengal: আছে জমি বাড়ি, নেই বৈধ কাগজ! চরম সমস্যায় সীমান্তের এই পরিবারগুলি

Last Updated:

Bangladesh Border- রয়েছে নিজস্ব জমি, কিন্তু নেই বৈধ কাগজ পত্র! সরকারি সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত! সীমান্তে কাঁটাতারের বেড়া, জমি দিলেও সেই জমির অধিকার কি রয়েছে? এমনই প্রশ্ন উঠছে জলপাইগুড়ির এই এলাকায়।

+
বেরুবাড়ি

বেরুবাড়ি গ্রাম

জলপাইগুড়ি: রয়েছে নিজস্ব জমি, কিন্তু নেই বৈধ কাগজ পত্র! সরকারি সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত! সীমান্তে কাঁটাতারের বেড়া, জমি দিলেও সেই জমির অধিকার কি রয়েছে?
এমনই প্রশ্ন উঠছে জলপাইগুড়ির এই এলাকায়। জলপাইগুড়ির বেরুবাড়িতে জমি জট ঘিরে চাঞ্চল্য। দেশের সীমান্ত নিরাপত্তার স্বার্থে কাঁটাতারের বেড়া নির্মাণ অত্যন্ত জরুরি। জলপাইগুড়ি জেলার বিতর্কিত সীমান্ত অঞ্চল বেরুবাড়ি যেখানে স্বাধীনতার পর থেকেই জমি সংক্রান্ত নানা জটিলতা লেগে রয়েছে সেই সীমান্তেই চলছে নতুন করে কাঁটাতারের কাজ।
সীমান্তে বেড়া ও সড়ক নির্মাণের জন্য প্রয়োজন জমির। সেই লক্ষ্যে রাজ্য সরকার ও বিএসএফ স্থানীয়দের কাছ থেকে জমি চেয়ে আবেদন করেছে। অনেকেই দেশপ্রেমের টানে জমি দিতে রাজি হয়েছেন। কিন্তু সমস্যা একটাই নিজেদের পুরুষানুক্রমে ভোগদখল থাকা জমির বৈধ কাগজ আজও নেই বহু বাসিন্দার হাতে।
advertisement
advertisement
বেরুবাড়ির অন্তত পাঁচটি গ্রামের মানুষ আজও সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত, কারণ সরকারি খতিয়ান অনুযায়ী, তারা সেই জমির মালিক নন। জমি বিক্রি-বিনিময় তো দূরের কথা, ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টিও তাই অনিশ্চিত।
আরও পড়ুন- ভারতের একমাত্র CNG বাইক এটি! ৯০ হাজার টাকায় খুলে যাবে উপার্জনের রাস্তা
এই সংকট মেটাতে বুধবার ভূমি দফতরের অফিসে এক উচ্চপর্যায়ের বৈঠক হয়। উপস্থিত ছিলেন বিএসএফ প্রতিনিধি, সদর বিধানসভার বিধায়ক পি কে বর্মা ও স্থানীয় বাসিন্দাদের প্রতিনিধিরা। বিধায়ক পি কে বর্মা বলেন, “মানুষ জমি দিতে আগ্রহী, কিন্তু বৈধ কাগজ না থাকায় সমস্যা হচ্ছে। আমরা জমির কাগজপত্র তৈরি করে দেওয়ার কাজ শুরু করেছি।”
advertisement
এই উদ্যোগ শুধু কাঁটাতারের বেড়া নির্মাণে সাহায্য করবে না, বরং বহু বছর ধরে জমির আইনি স্বীকৃতির জন্য লড়াই করা মানুষদের আশার আলো দেখাবে।
সুরজিৎ দে 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal: আছে জমি বাড়ি, নেই বৈধ কাগজ! চরম সমস্যায় সীমান্তের এই পরিবারগুলি
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement