advertisement

Offbeat Destination: মিরিকের কাছে এই গ্রাম যেন কোনও ইরোপিয়ান কলোনি! বড়দিনের ছুটিতে ঘুরে আসুন

Last Updated:

Offbeat Destination: বিচিত্র পাখির আনাগোনা আর তাদের কলতানে মুখরিত এই ছোট্ট অনবদ্য তুকরে।পাহাড়ের গা বেয়ে উঠে গিয়েছে সুদূরপ্রসারী সেই চা-বাগান। গ্রামটির পাশ দিয়ে বয়ে চলেছে রাঙভাঙ নদী তার নিজস্ব ছন্দে আর শব্দে। 

+
তুকরে

তুকরে গ্রামের রিসর্ট 

মিরিক: এই গ্রামে এলেই মনে হবে যেন কোন ইউরোপিয়ান কলোনিতে দাঁড়িয়ে রয়েছেন। উত্তরবঙ্গে দার্জিলিং পাহাড়ে অবস্থিত একটি নেপালি গ্রাম তুকরে, যা এক কথায় প্রকৃতিপ্রেমীর কাছে স্বর্গরাজ্য।প্রকৃতি যাঁরা ভালোবাসেন, প্রকৃতির কোলে যাঁরা থাকতে চান তাঁদের জন্য তুকরে অসাধারণ। তাবাকোশীর পাশেই এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না ঠিকই কিন্তু এই জায়গার সৌন্দর্য বাড়িয়েছে চা-বাগান। পাহাড়ের গা বেয়ে উঠে গিয়েছে সুদূরপ্রসারী সেই চা-বাগান। গ্রামটির পাশ দিয়ে বয়ে চলেছে রাঙভাঙ নদী তার নিজস্ব ছন্দে আর শব্দে।
বিচিত্র পাখির আনাগোনা আর তাদের কলতানে মুখরিত এই ছোট্ট অনবদ্য তুকরে। নদীর পাশে আছে একটি সুন্দর পার্ক। সব মিলিয়ে সুন্দর মন জুড়ানো পরিবেশে বেশ কয়েকটা দিন কাটাতে পারলে আপনার শরীরে যে গাদা গাদা অক্সিজেন ঢুকবে তা আর বলার অপেক্ষা রাখে না। আর এই কমলালেবুর মরশুমে এলে তো আরও জমে যাবে ব্যাপারটা। সন্ধ্যায় নদীর ধারে বসে পাহাড়ি নদীর বয়ে যাওয়া কুল কুল শব্দ শুনুন । পাশে ওই বাগানটি ছাড়াও রয়েছে একটি কৃত্রিম হ্রদ। বোটিংও হয়।
advertisement
advertisement
এ ছাড়া তুকরে থেকে দেখতে পারেন মিরিক লেক, গোপালধারা চা বাগান, সীমানা ভিউ পয়েন্ট, যেতে পারেন পশুপতি মার্কেট (নেপাল)। সবই খুবই কাছাকাছি। এখানে আসতে হলেপ্রথমে ট্রেনে এনজেপি বা বিমানে বাগডোগরা পৌঁছন। সেখান থেকে মিরিক লেক যাওয়ার রাস্তা ধরুন। লেক পেরিয়ে গোপালধারা চা বাগানের দিকে দু’ কিমি গেলেই রাঙভাঙ মোড় । ঘুরুন ডান দিকে। এখান থেকে সাড়ে পাঁচ কিমি নীচে নামতে হবে। শিলিগুড়ি থেকে সরাসরি আসতে চাইলে গাড়ি ভাড়া করে নেওয়াই ভাল। নইলে শেয়ার জিপে মিরিক এসে, সেখান থেকে গাড়ি বদল করতে পারেন। এখানে থাকার জন্য সংগাভা রিসর্ট অন্যতম। এই সিজন টাইমে আসতে হলে আগে থেকে বুক করে আসা ভাল।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Offbeat Destination: মিরিকের কাছে এই গ্রাম যেন কোনও ইরোপিয়ান কলোনি! বড়দিনের ছুটিতে ঘুরে আসুন
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement