advertisement

Siliguri: ভীমরুলের চাকে আগুন দিতে গিয়ে গৃহস্থের সর্বনাশ, ডাকতে হল দমকল! শিলিগুড়িতে আতঙ্ক

Last Updated:

আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্ক ছড়ায়৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন৷ প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷

ভীমরুলের চাক ভাঙতে গিয়ে বাড়িতেই আগুন৷
ভীমরুলের চাক ভাঙতে গিয়ে বাড়িতেই আগুন৷
শিলিগুড়ি: রামায়নের গল্পে লেজে আগুন লাগানোয় লঙ্কা পুড়িয়ে দিয়েছিল হনুমান৷ শিলিগুড়ির মাঝবাড়ি এলাকাতেও যে কাণ্ড ঘটল, তাতে অনেকের এই গল্পের কথাই মনে পড়তে পারে৷ শিলিগুড়ির মাঝেরহাটের একটি বাড়ির ছাদে বাসা বেঁধেছিল ভীমরুল৷ সেই চাক ভাঙতে গিয়েই উল্টে বিধ্বংসী আগুন ধরে গেল ওই বাড়িতে৷ দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাড়ির ছাদের টিনের আচ্ছাদন সহ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে৷
শিলিগুড়ির মাঝেরহাট এলাকায় বিমল দাস নামে এক ব্যক্তির বাড়িতে আজ এই ঘটনা ঘটে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিমলবাবুর বাড়ির ছাদে বেশ কিছু দিন ধরেই একটি ভীমরুণেলসৃর চাক বাসা বেঁধেছিল৷ আগুন দিয়ে চাক ভেঙে ভীমরুল তাড়ানোর সিদ্ধান্ত নেন বিমলবাবু৷
advertisement
advertisement
সেই মতো এ দিন সকালে ভীমরুলের চাক ভাঙার চেষ্টা করা হয়৷ আগুন জ্বালিয়ে পুড়়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় চাকটিকে৷ এই প্রক্রিয়া যখন চলছলি তখন বৃষ্টি হচ্ছিল৷ সঙ্গে আবার জোরে হওয়া বইছিল৷ অসাবধনতা বশত তখন সেই আগুন তখন ছাদের একাংশে ছড়িয়ে পড়ে৷ কয়েক মিনিটের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়৷
আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্ক ছড়ায়৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন৷ প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, বিমলবাবু বিজেপি কর্মী৷ মাঝেমধ্যেই বাড়ির ছাদে দলীয় কর্মীদের সঙ্গে আড্ডা মারতেন তিনি৷ সেই কারণে ছাদের উপরে বেশ কিছু চেয়ার রাখা ছিল৷ এ ছাড়াও প্লাস্টিকের মতো সহজ দাহ্য কিছু জিনিসও ছিল বলে আগুন দ্রুত ছড়ায়৷ বাড়ির নীচে একটি আলমারির কারখানাও ছিল৷ ফলে সময় মতো আগুন না নেভালে আরও বড়সড় ক্ষয়ক্ষতি হতে পারত৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং দমকল৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri: ভীমরুলের চাকে আগুন দিতে গিয়ে গৃহস্থের সর্বনাশ, ডাকতে হল দমকল! শিলিগুড়িতে আতঙ্ক
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement