advertisement

Weeding: বিশাল বাড়ি, দেওয়া হত বিয়েবাড়ির জন্য ভাড়া! পাড়ার লোকের সন্দেহ, আসলে আড়ালে যা চলত, মারাত্মক ঘটনা

Last Updated:

Flesh Trade- স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই লজে দীর্ঘদিন ধরে অচেনা যুবক-যুবতীদের আনাগোনা লেগে থাকত। এতেই সন্দেহ হয় স্থানীয় ব্যবসায়ী এবং এলাকাবাসীদের। এরপর সেই লজের অভ্যন্তরীণ বিষয়গুলি নজরে রাখতে শুরু করেন স্থানীয়রা।

মধুচক্রে আটক দুই যুবতী সহ এক যুবক 
মধুচক্রে আটক দুই যুবতী সহ এক যুবক 
মালদহ, জিএম মোমিন: বিয়ের অনুষ্ঠানের আড়ালে লজে মধুচক্র! মালদহে হাতে নাতে ধরা পড়ল দুই যুবতী-সহ এক যুবক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদহের মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড় এলাকায়।
জানা গিয়েছে, ওই এলাকায় একটি বেসরকারি লজে দুই যুবতী-সহ এক যুবককে অশালীন অবস্থায় ধরে ফেলেন এলাকার ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই লজে দীর্ঘদিন ধরে অচেনা যুবক-যুবতীদের আনাগোনা লেগে থাকত। এতেই সন্দেহ হয় স্থানীয় ব্যবসায়ী এবং এলাকাবাসীদের।
এর পর সেই লজের অভ্যন্তরীণ বিষয়গুলি নজরে রাখতে শুরু করেন স্থানীয়রা। এরপর এদিন আচমকা সেই লজে উঠে অশালীন অবস্থায় দুই যুবতী সহ এক যুবক ধরে ফেলেন তারা।
advertisement
advertisement
এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকার নারায়ণ ঘোষ নামে এক ব্যক্তির এই লজ। সেখানে বিয়ে-সহ বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানের কাজ হত। তবে কিছু দিন থেকে অনুষ্ঠানের আড়ালে সেখানে রমরমিয়ে মধুচক্রের আসর চলছে। এলাকায় এমন কর্মকাণ্ড লজ্জাজনক।
স্থানীয়দের দাবি, এই ধরণের লজকে পুরোপুরিভাবে বন্ধ করে লজ মালিকের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
advertisement
যদিও ধৃত ওই যুবকের দাবি, এখানে যেসব যুগল আসে তাদের জন্য রান্নার কাজ করে সে। তবে এই লজে যে ‘খারাপ কাজ’ হয় সেটি স্বীকার করেছে সে।
এদিকে, এই ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় মালদা থানার পুলিশ। ঘটনায় মধুচক্র কান্ডে অভিযুক্ত দুই যুবতী সহ এক যুবককে আটক করে নিয়ে যায় পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Weeding: বিশাল বাড়ি, দেওয়া হত বিয়েবাড়ির জন্য ভাড়া! পাড়ার লোকের সন্দেহ, আসলে আড়ালে যা চলত, মারাত্মক ঘটনা
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement