advertisement

Hamro Party Wins in Darjeeling: দার্জিলিং দখল করল নতুন দল হামরো পার্টি, শূন্য বিজেপি! পাহাড়ে নতুন শক্তির উদয়?

Last Updated:

হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড ছিলেন জিএনএলএফ সভাপতি মন ঘিষিংয়ের ঘনিষ্ঠ৷ বিধানসভা নির্বাচনে টিকিট না নতুন এই দল গঠন করেন তিনি (Hamro Party Wins Darjeeling Municipality)৷

পাহাড়ের নতুন শক্তি হিসেবে উঠে এল অজয় এডওয়ার্ডের (মাঝখানে) দল৷
পাহাড়ের নতুন শক্তি হিসেবে উঠে এল অজয় এডওয়ার্ডের (মাঝখানে) দল৷
#দার্জিলিং: মাত্র ছ' মাস আগে গঠিত হওয়া হামরো পার্টি (Hamro Party) দখল করল দার্জিলিং (Darjeeling) পুরসভা৷ গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ, তৃণমূলের মতো প্রধান দলগুলিকে পিছনে ফেলে দার্জিলিং পুরসভা দখল করে নিল অজয় এডওয়ার্ডের (Ajay Edward) নতুন দল৷ দার্জিলিং পুরসভায় খাতা খুলতে পারল না বিজেপি জিএনএলএফ জোট৷ অথচ এই মুহূর্তে পাহাড়ের সাংসদ, বিধায়ক সবই বিজেপি-র দখলে রয়েছে৷ তবে বিজেপি খাতা না খুলতে পারলেও দু'টি আসনে জয়ী হয়েছে তৃণমূল৷
হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড ছিলেন জিএনএলএফ সভাপতি মন ঘিষিংয়ের ঘনিষ্ঠ৷ বিধানসভা নির্বাচনে টিকিট না নতুন এই দল গঠন করেন তিনি৷ পেয়ে গত ২৫ নভেম্বর আত্মপ্রকাশ করে হামরো পার্টি৷ দল চমকপ্রদ ফল করলেও এডওয়ার্ড নিজে দার্জিলিং পুরসভার ২২ নম্বর ওয়ার্ড থেকে হেরে গিয়েছেন৷
advertisement
advertisement
দার্জিলিংয়ের ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতেই জয়ী হয়েছে হামরো পার্টি৷ চারটি জিতেছে বিমল গুরুংয়ের গোর্খ জনমুক্তি মোর্চা৷ অনীক থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতন্ত্রিক মোর্চা দখল করেছে ৮টি আসন৷ ২টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস৷ বিজেপি জিএনএলএফ জোট কোনও আসনই জিততে পারেনি৷
সুভাষ ঘিসিংয়ের পাহাড়ের রাজনীতির মুখ হিসেবে গত কয়েক বছরে পরিচিত হয়ে উঠেছিলেন বিমল গুরুং, রোশন গিরি, অনীক থাপারা৷ পুরভোটের ফল দেখে অনেকেরই প্রশ্ন, এবার কি পাহাড়ের রাজনীতির নতুন চালিকা শক্তি হয়ে উঠবেন অজয় এডওয়ার্ড?
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Hamro Party Wins in Darjeeling: দার্জিলিং দখল করল নতুন দল হামরো পার্টি, শূন্য বিজেপি! পাহাড়ে নতুন শক্তির উদয়?
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement