advertisement

Jalpaiguri hooking incident: হুকিং করতে গিয়ে শেষ পরিবার! জলপাইগুড়িতে একই বাড়িতে শিশু সহ চারজনের মৃত্যু

Last Updated:

বিদ্যুৎ দফতর সূত্রে খবর, যে বাড়িতে এই দুর্ঘটনা ঘটেছে, সেই বাড়িটিতে বৈধ বিদ্যুতের মিটার ছিল৷ তার পরেও হুকিং করে বিদ্যুতের সংযোগ নেওয়া হত৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
গাজলডোবা: প্রবল বৃষ্টির মধ্যেই বিদ্যুতের  হুকিং করে বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে মর্মান্তিক পরিণতি৷ মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের৷ মৃতদের মধ্যে রয়েছে চার বছরের একটি শিশুও৷ শুক্রবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি জেলার গাজলডোবার কাছে টাকমারি এলাকায়৷
বিদ্যুৎ দফতর সূত্রে খবর, যে বাড়িতে এই দুর্ঘটনা ঘটেছে, সেই বাড়িটিতে বৈধ বিদ্যুতের মিটার ছিল৷ তার পরেও হুকিং করে বিদ্যুতের সংযোগ নেওয়া হত৷ এ দিন সন্ধ্যায় বাড়ির সংলগ্ন জমির বেড়ায় কোনও ভাবে হুকিং করা বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে৷ সেই সময় বৃষ্টিও হচ্ছিল৷ বাড়ির একটি পোষ্য গরু ওই বেড়ার সংস্পর্শে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়৷
advertisement
advertisement
গরুটিকে বাঁচাতে গিয়ে প্রথমে পরিবারের এক সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হন৷ তাঁকে বাঁচাতে এগিয়ে যান একটি শিশু সহ পরিবারের আরও তিন সদস্য৷ সঙ্গে সঙ্গে তাঁদেরও মর্মান্তিক পরিণতি হয়৷
পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন মৃতেরা হলেন পরেশ দাস (৬৮), দিপালী দাস (৫৬), মিঠুন দাস (২৭) এবং সুব্রত দাস(২)। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠান হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri hooking incident: হুকিং করতে গিয়ে শেষ পরিবার! জলপাইগুড়িতে একই বাড়িতে শিশু সহ চারজনের মৃত্যু
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement