advertisement

Wild Animal: ভুট্টা ক্ষেতে লুকোচুরি! দীর্ঘ প্রচেষ্টায় আটক হল বন্য প্রাণ! যা ঘটল কোচবিহারে

Last Updated:

বলরামপুর এলাকা থেকে বাইসন উদ্ধার করে বন দফতর

আটক হাওয়া বাইসন
আটক হাওয়া বাইসন
বলরামপুর: আচমকা আতঙ্ক ছড়িয়ে পড়ল তুফনগঞ্জের বলরামপুর এলাকায়। এদিন সকাল থেকেই এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায় একটি বাইসন। মাঠে কাজ করতে গিয়ে বাইসনটি দেখতে পান এলাকার কিছু মানুষ। এরপরেই বাইসনটি আশ্রয় নেয় একটি ভুট্টা ক্ষেতের মধ্যে। এলাকা থেকে দ্রুত খবর পাঠানো হয় বন দফতরের কাছে। মুহূর্তে এলাকায় ছুটে যান বন দফতরের আধিকারিকরা।
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, বেশকিছু ধরেই কোচবিহারের বাইসন আতঙ্ক ছড়িয়েছিল। গতকাল একটি বাইসন দেখতে পাওয়া যায় কোচবিহার বিসর্জন ঘাট সংলগ্ন কলা বাগানের মধ্যে। তারপর এদিন সকালে বাইসন দেখতে পাওয়া যায় বলরামপুর চেকাদারা দোরাপাড়া এলাকায়। মাঠে কাজ করতে গিয়ে কয়েকজন কৃষক প্রথম বাইসনটি দেখেন। তারপর বাইসন দেখতে ভিড় জমান বহু উৎসুক মানুষ। দ্রুত খবর পাঠানো হয় বন দফতরের কাছে। মুহূর্তে এলাকায় পৌঁছান বন দফতরের আধিকারিকরা।
advertisement
advertisement
বন দফতরের কোচবিহার ডিভিশনের এডিএফও বিজন কুমার নাথ জানান, “বাইসনটি ভুট্টা ক্ষেতের মাঝে আশ্রয় নিচ্ছিল বারবার। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর ঘুম পাড়ানি গুলি করে বাইসনটিকে কাবু করা সম্ভব হয়। এটি একটি প্রাপ্ত বয়স্ক পুরুষ বাইসন। বর্তমানে বাইসনটিকে পাতলাখাওয়া ফরেস্টে এলাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।” তবে এলাকায় বারবার বন্য জন্তুর আগমনের  ঘটনায় স্থানীয় মানুষেরা আতঙ্কিত হয়ে রয়েছেন।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Wild Animal: ভুট্টা ক্ষেতে লুকোচুরি! দীর্ঘ প্রচেষ্টায় আটক হল বন্য প্রাণ! যা ঘটল কোচবিহারে
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement