Fire Accident: বড়দিনের আগের রাতে দার্জিলিংয়ে ভয়াবহ কাণ্ড! আগুনে পুড়ে গেল মানুষ-সহ গোটা বাড়ি
- Reported by:Partha Pratim Sarkar
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Fire Accident: বড়দিনের আগের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু এক প্রাক্তন সেনা জওয়ানের, দার্জিলিংয়ের ঘটনায় শোকের ছায়া। গতকাল গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দার্জিলিং শ্বশানঘাট সংলগ্ন মঙ্গলপুরী গ্রামে। কাঠের বাড়িতে আগুন লাগে।
দার্জিলিং: বড়দিনের আগের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু এক প্রাক্তন সেনা জওয়ানের, দার্জিলিংয়ের ঘটনায় শোকের ছায়া। গতকাল গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দার্জিলিং শ্বশানঘাট সংলগ্ন মঙ্গলপুরী গ্রামে। কাঠের বাড়িতে আগুন লাগে।
সূত্রের খবর, বাড়িতেই একাই থাকতেন ওই প্রাক্তন সেনা জওয়ান ইন্দ্রপ্রসাদ শর্মা (৭৪)। শীতের রাতে আশপাশের লোকেরাও ঘুমিয়ে পড়েছিলেন। পরে স্থানীয়রা ছুটে আসে। একটি দমকলের ইঞ্জিন পৌঁছয়। তার আগেই পুড়ে যায় বাড়িটি।
advertisement
advertisement
বড়দিনের আগের রাতে গোটা দেশ মেতেছে উদযাপনে। এই সময় দার্জিলিং-এ খুবই পর্যটকদের আনাগোনা থাকে। আর সেই সময় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। তবে, কী থেকে আগুন লাগল তা এখনও জানা যায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 25, 2024 2:48 PM IST








