Elephant Attack: জঙ্গলে গরু খুঁজতে গিয়েই সর্বনাশ! ঝোপঝাড়ের আড়াল থেকে এগিয়ে এল সাক্ষাৎ 'যমদূত', মুহূর্তে সব শেষ
- Reported by:SUROJIT DEY
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Elephant Attack: শুক্রবার আরও এক মর্মান্তিক মৃত্যুর সাক্ষী থাকল ডুয়ার্স। গরু খুঁজতে গিয়ে বন্য হাতির আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম শম্ভু মঙ্গর (৫০)। পাশের জমিতে নিজের গরুকে খুঁজতে গিয়েছিলেন তিনি। এমন সময় ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকা দাঁতাল এগিয়ে আসে যমদূত হয়ে।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ভুটান থেকে হাতির দল ডুয়ার্সের জঙ্গলে ঢুকেছে বেশ কিছুদিন আগে। আর ক্রমশই জঙ্গল লাগোয়া বনবস্তিতে হানা দিচ্ছে দাঁতালরা। আর সেই পালের আক্রমণে কিছুদিন আগে ডুয়ার্সের জঙ্গলে মৃত্যু হয়েছে একজনের। গতকালও মৃত্যু হয়েছে আলিপুরদুয়ারের বাসিন্দা মা ও মেয়ের। শুক্রবার আরও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল ডুয়ার্স। আবারও একটা প্রাণ গেল। গরু খুঁজতে গিয়ে ঘটল বিপত্তি। বন্য হাতির আক্রমণে মৃত্যু হল সেই ব্যক্তির।
নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রামপঞ্চায়েতের নিউখুনিয়া বস্তিতে বুনো হাতির হামলায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। হাহাকার পরিবারে। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, সঠিক কাগজ এবং সঠিক নথি দিয়ে বনদফতরের সঙ্গে যোগাযোগ করলে মিলবে চাকরি কিন্তু পরিজন হারানোর ক্ষত মিটবে না।
আরও পড়ুনঃ কী সর্বনাশ! মাত্র ৮ মাস আগেই বিয়ে! নরেন্দ্রপুরে নামী পানীয় সংস্থার শৌচালয়ে থেকে উদ্ধার কর্মীর রক্তাক্ত দেহ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শম্ভু মঙ্গর, বয়স ৫০ বছর। জানা যাচ্ছে, এদিন সকালে তিনি পাশের জমিতে নিজের গরুকে খুঁজতে গিয়েছিলেন। আর সেই সময় ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকা একটি হাতির এগিয়ে এল যমদূত হয়ে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চোখের সামনে মৃত্যু। হাতিটি তাকে শুঁড় দিয়ে শূন্যে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেটেলি থানার পুলিশ এবং খুনিয়া স্কোয়াড এবং চালসা রেঞ্জের বন কর্মীরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Oct 24, 2025 6:04 PM IST










