advertisement

Durga Puja 2025: ৭০০০ চারাগাছ দিয়ে মণ্ডপ! পুজোয় বিরাট চমক উত্তরবঙ্গে

Last Updated:

জেলার এই পুজো মণ্ডপ পুরোটাই তৈরি হতে চলেছে চারা গাছ দিয়ে। প্রায় ৭ হাজার চারা গাছ ব্যবহার করে মণ্ডপ তৈরি হচ্ছে। প্রতিমাতেও থাকছে এই থিমের ছোঁয়া

+
চারা

চারা গাছ দিয়ে মণ্ডপ

আলিপুরদুয়ার, অনন্যা দে: দুর্গাপুজোর আর এক মাসেরও কম সময় বাকি। কিছুদিন পর থেকেই ঢাকের বোল বাজতে শোনা যাবে। ইতিমধ্যেই পুজোর গন্ধ আকাশে-বাতাসে। দেবীকে আহ্বান জানাতে সেজে উঠছে প্রকৃতি। স্বাভাবিকভাবেই এখন প্রস্তুতি তুঙ্গে পুজো কমিটিগুলোর। বিশেষ করে বিগ বাজেট পুজোগুলোর ব্যস্ততা চরম আকার ধারণ করেছে। আলিপুরদুয়ার জেলার অন্যতম বড় বাজেটের পুজো হল বেলতলা স্বামীজী ক্লাবের পুজো। এবারে তারা পরিবেশ বান্ধব পুজো মণ্ডপ উপহার দিতে চলেছে জেলাবাসীদের।
জেলার এই পুজো মণ্ডপ পুরোটাই তৈরি হতে চলেছে চারা গাছ দিয়ে। প্রায় ৭ হাজার চারা গাছ ব্যবহার করে মণ্ডপ তৈরি হচ্ছে। প্রতিমাতেও থাকছে এই থিমের ছোঁয়া। মণ্ডপের অভ্যন্তরেই তৈরি হচ্ছে প্রতিমা। আলিপুরদুয়ার শহরের প্রতিমা শিল্পী এই প্রতিমা তৈরি করছেন।
advertisement
advertisement
যেখানে মাঝেমধ্যেই বৃক্ষ নিধনের কথা শোনা যায় সেখানে পুজো মণ্ডপে দেখা যাবে একসঙ্গে অসংখ্য চারা গাছ। এবারের দুর্গাপুজোর হাত ধরে শহরের মাঝে প্রকৃতির বিশুদ্ধতা পেতে চলেছে জেলাবাসী। এই মণ্ডপ তৈরিতে শুধু গাছ’ই নয়, বাঁশ, পাট কাঠির কাজ‌ও ব্যবহৃত হচ্ছে। সঙ্গে সামঞ্জস্য রেখে আলোকসজ্জা থাকবে। পুজো কমিটির সভাপতি সৈকত দে জানান, গত ৫ মাস আগে এই থিম নিয়ে ভেবেছি আমরা। তারপরে স্থানীয় এক নার্সারিকে চারা গাছগুলি তৈরির বরাত দেওয়া হয়। তিন মাস সময় লেগেছে চারা গাছগুলি তৈরি করতে। এবার একটি অন্যরকম পুজো মণ্ডপ আমরা জেলাবাসীকে উপহার দিতে চলেছি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে, ৭ হাজার গাছের চারার মধ্যে রয়েছে মানি প্ল্যান্ট, পাতা বাহার, অর্কিড জাতীয় ফুলের গাছ। তবে বাজেট কত তা এড়িয়ে গিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তাঁদের মতে ভাল পুজো উপহার দেওয়াটা তাঁদের লক্ষ্য। এমন এক থিম যা সকলের মনে থাকবে। ক্লাবের মিডিয়া কনভেনর শুভজিৎ ধর জানান, গত বছর আমরা সবচেয়ে বড় দুর্গা তৈরি করেছিলাম যা আলোড়ন ফেলেছিল। এবারে অসংখ্য চারা গাছ দিয়ে পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে। আমরা আশা রাখছি এই থিম প্রথমবার উত্তরবঙ্গবাসী দেখবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2025: ৭০০০ চারাগাছ দিয়ে মণ্ডপ! পুজোয় বিরাট চমক উত্তরবঙ্গে
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement