advertisement

Durga Puja 2025: কাঠপুতুলে ভরা মণ্ডপসজ্জা! ছোটবেলার স্মৃতি চাঙ্গা করতে দেখে আসুন জেলার 'এই' পুজো, থিমে রয়েছে বিরাট চমক

Last Updated:

Durga Puja 2025: বিলুপ্তপ্রায় এই কাঠপুতুল ব্যবহারের গুরুত্বকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে মালদহ শহরে গড়ে উঠেছে দুর্গাপুজোর থিম। প্রায় ৪২ লক্ষ টাকা বাজেটে এই পুজোর থিম তৈরি হচ্ছে।

+
মালদহের

মালদহের বালুচর কল্যাণ সমিতির দুর্গাপুজো থিম

মালদহ, জিএম মোমিনঃ শহরের দুর্গাপুজো মণ্ডপে প্রবেশ করলেই ফিরে পাবেন শৈশবের স্মৃতি! রাস উৎসবের অপেক্ষায় থাকতে হবে না, এবার মালদহের পুজো মণ্ডপেই দেখা যাবে ‘সৌভাগ্যের প্রতীক’ কাঠপুতুল। মণ্ডপসজ্জার চারিদিকে সাজানো ছোট থেকে বড় নানা রকম কাঠপুতুল।
বর্তমানে আধুনিক প্রজন্মের কাছে এই কাঠপুতুলের ব্যবহার, চাহিদা হারিয়েছে। তবে এবার বিলুপ্তপ্রায় এই কাঠপুতুল ব্যবহারের গুরুত্বকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে মালদহ শহরে গড়ে উঠেছে দুর্গাপুজোর থিম। ৫৯ তম বর্ষে মালদহ শহরের বালুচর কল্যাণ সমিতির দুর্গাপুজোর থিম ‘মা এলো রে পুতুলের ঘরে’। ছোট-বড় মিলিয়ে মণ্ডপসজ্জায় প্রায় কয়েক হাজার পুতুল সাজানো হয়েছে বলে জানান পুজো উদ্যোক্তারা।
advertisement
আরও পড়ুনঃ পুজোর সময় শহরে জল-কষ্ট! একাধিক ওয়ার্ডে পানীয় জলের সমস্যা, কী বলছেন মেয়র?
ক্লাব সম্পাদক অমিতাভ শেঠ জানান, নবদ্বীপ থেকে এই ঐতিহ্যবাহী কাঠপুতুলগুলি আনা হয়েছে। এই বছর প্রায় ৪২ লক্ষ টাকা বাজেটে এই পুজোর থিম তৈরি হচ্ছে। মূলত প্লাস্টিক বর্জনের বার্তা দিতেই এই থিমের ভাবনা। প্লাস্টিক বর্জন হলে সমাজে পরিবেশ ও স্বাস্থ্য সুস্থ থাকবে।
advertisement
advertisement
মণ্ডপসজ্জা শিল্পী নীলাঞ্জন সিংহ জানান, “এই থিমের সাজসজ্জায় মায়ের সাবেকি মূর্তির চারপাশে বাংলার ঐতিহ্যবাহী কাঠপুতুল সাজানো হয়েছে। এই কাঠপুতুলে পেঁচা, দেব-দেবী, লোককথা, কিংবদন্তি এবং গ্রামীণ জীবনযাত্রার মতো একাধিক ছবি ফুটে উঠেছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মূলত দক্ষিণবঙ্গের রাস উৎসবের মেলায় দেখা যায় এই কাঠপুতুল। তবে বর্তমান আধুনিক প্রযুক্তির প্লাস্টিক জাতীয় উপকরণ দিয়ে তৈরি পুতুলের ফলে এই কাঠপুতুলের ব্যবহার বিলুপ্তপ্রায়। তাই এই বিশেষ থিমের মাধ্যমে কাঠপুতুলের গুরুত্বকে তুলে ধরা হয়েছে। এই থিম দর্শনার্থীদের বিশেষ নজর কাড়বে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2025: কাঠপুতুলে ভরা মণ্ডপসজ্জা! ছোটবেলার স্মৃতি চাঙ্গা করতে দেখে আসুন জেলার 'এই' পুজো, থিমে রয়েছে বিরাট চমক
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement