Crime News: সীমান্তে এ কী কাণ্ড! চায়ের দোকানের আড়ালেই চলছিল...! পুলিশ হানা দিতেই চক্ষু চড়কগাছ
- Published by:Riya Das
Last Updated:
Crime News: ৬ মাস কাটতে না কাটতেই ফের মাদক বিক্রি! খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তের গোন্ডোগোল জোতে হানা খড়িবাড়ি থানার পুলিশের। উদ্ধার ১০১ গ্রাম ব্রাউন সুগার, ১৩ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। ধৃত নীলকন্ঠ বর্মন।
বিশ্বজিৎ মিশ্র, খড়িবাড়ি: চায়ের দোকানের আড়ালে মাদকদ্রব্য বিক্রির অভিযোগে গতবছর জুলাই মাসে পুলিশের অভিযানে স্ত্রীর সঙ্গে গ্রেফতার হয়েছিলেন। ৬ মাস কাটতে না কাটতেই ফের মাদক বিক্রি! খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তে হানা খড়িবাড়ি থানার পুলিশের। উদ্ধার ১০১ গ্রাম ব্রাউন সুগার, ১৩ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। ধৃত নীলকন্ঠ বর্মন।
পুলিশ সূত্রে খবর, জেল থেকে ফিরতেই ফের মাদক বিক্রির জাল ছড়িয়ে কাজ শুরু করেন ধৃত নীলকন্ঠ বর্মন। এদিন ধৃতের ঘরে অভিযান চালাতেই বক্স খাটের ভেতর থেকে উদ্ধার ১৩ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ এবং ১০১ গ্ৰাম ব্রাউন সুগার। উদ্ধার মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা।
আরও পড়ুন-২০২৬ সালে কাঁপবে দুনিয়া…! উঠবে বিরাট ঝড়,’ভাগ্যবান’ ৫ রাশির পোয়া বারো, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী জানলে চমকে উঠবেন
সম্প্রতি মাদক মুক্ত করতে দার্জিলিং জেলা পুলিশের নির্দেশে নজরদারি চলছিল মাদক কারবারিদের উপর। জাতীয় সড়কের ধারে চায়ের দোকানে ভিতরে মাদকের রমারমা কারবার চালাছিল। অভিযুক্তকে মাদক কারবারের অভিযোগে গ্ৰেফতার করে পুলিশ । ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 06, 2026 10:20 AM IST








