advertisement

Drinking Water Crisis: গরমে পানীয় জল নিয়ে নাজেহাল, হতাশায় হাল ছেড়েছেন পঞ্চায়েত সদস্য

Last Updated:

Drinking Water Crisis: কোচবিহারের মাথাভাঙা দত্তপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। এলাকায় তিনটি সৌর বিদ্যুৎ চালিত পানীয় জলের ট্যাঙ্ক রয়েছে

+
আয়রন

আয়রন যুক্ত জল সংগ্রহ করছেন এলাকার এক মহিলা

কোচবিহার: তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। এই ভয়াবহ গরমের মধ্যেই মাথাভাঙা মহকুমা এলাকায় জলের কষ্ট মারাত্মক আকার ধারণ করেছে। অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বহু মানুষ।
কোচবিহারের মাথাভাঙা দত্তপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। এলাকায় তিনটি সৌর বিদ্যুৎ চালিত পানীয় জলের ট্যাঙ্ক রয়েছে। দীর্ঘ সময় ধরে ট্যাঙ্ক তিনটি ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। মূলত এই কারণে তীব্র গরমে জল পেতে প্রচুর কষ্ট করতে হচ্ছে এলাকার মানুষদের। এক স্থানীয় বাসিন্দা নারায়ণ বর্মন জানান, পানীয় জলের ট্যাঙ্ক বসানোর সময় থেকেই সমস্যার সূত্রপাত। তারপর দীর্ঘ সময় ধরে বিকল হয়ে পড়ে রয়েছে জলের ট্যাঙ্ক। বারংবার স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানানোর পরেও কোনও লাভ হয়নি।
advertisement
advertisement
এই নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ বর্মন জানান, পঞ্চায়েত সমিতির সভার সময় বিষয়টি তিনি জানিয়েছিলেন। তবে কোন‌ও সদুত্তর পাননি। দীর্ঘ সময় ধরে এই একই অবস্থা হয়ে রয়েছে এলাকায়। তাই তিনি বর্তমান সময়ে আর কোনও প্রকার প্রস্তাব রাখেন না পঞ্চায়েতের সভায়।
advertisement
সার্থক পণ্ডিত
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Drinking Water Crisis: গরমে পানীয় জল নিয়ে নাজেহাল, হতাশায় হাল ছেড়েছেন পঞ্চায়েত সদস্য
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement