advertisement

Dog Lover: পথকুকুরদের মায়ের আদরে আগলে রাখেন তানিয়া পঞ্চানন, চেনেন এই মেয়েকে?

Last Updated:

Dog Lover: পথকুকরদের খাওয়ানো থেকে শুরু করে চিকিৎসা-- সবটাই নিরলস ভাবে তানিয়া নিজের হাতে করে আসছেন দীর্ঘদিন ধরেই।

+
তানিয়ার

তানিয়ার কুকুর প্রেম

দক্ষিণ দিনাজপুর: পথকুকুরদের দু’বেলা দু-মুঠো খাওয়ানো থেকে শুরু করে চিকিৎসা সবটাই নিরলস ভাবে নিজের হাতে করে আসছে দীর্ঘদিন ধরেই। সকাল-বিকেল দু’বেলায় চলছে এই পথকুকুরদের খাওয়ানোর পাশাপাশি অসুস্থ কুকুরদের চলছে সেবা শুশ্রূষা। এর ফলে শহরের যে কোনও প্রান্তে পথকুকুররা বিপদে পড়লেই ছুটে আসেন তানিয়া পঞ্চানন।
প্রসঙ্গত, বালুরঘাটের বদ্ধপরিকর এই লড়াকু নারী দিনের পর দিন সেবা করে চলেছেন পথকুকুরদের। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বাসিন্দা তানিয়া পঞ্চানন রোদ, ঝড় ,জল উপেক্ষা করে পাত পেড়ে নিঃশব্দে করে যাচ্ছেন জীব সেবা। রাস্তার আনাচ-কানাচে ভরে রয়েছে পথ কুকুর।
আরও পড়ুন: মেট্রো রেলের বড় ঘোষণা, কালী পুজোয় বেশি রাত পর্যন্ত চলবে ট্রেন! সময়সূচি জানুন
পথকুকুরের উপর এমন এক কঠিন ভালবাসা যে মুষলধারে বৃষ্টিও বাধা দিতে পারে না তাকে। সমগ্র বালুরঘাট শহরে রাস্তার কুকুরের কাছে এই সাইকেল এবং সাইকেল চালক তানিয়া পঞ্চানন একপ্রকার হয়ে উঠেছেন সাক্ষাৎ দেবী। শুধু খাওয়ানোই নয় কুকুরের অসুস্থতা পশু চিকিৎসকের কাছ থেকে শিখে নিয়েছেন ক্ষত সেলাই করা থেকে স্যালাইন দেওয়া-সহ চিকিৎসার নানা দিক।
advertisement
advertisement
রাস্তায় কোনও কুকুরের অসুস্থ হয়ে পড়ে থাকার খবর পেলেই তিনি ছুটে যান। চিকিৎসা করেন। কোনও দিকে আর খেয়াল থাকে না তাঁর। এই কাজ শুরু করার প্রথম অবস্থায় স্বল্প পরিমাণে শুরু করলেও বর্তমান তা গোটা শহর জুড়েই এই কাজ করতে শুরু করেছে ইতিমধ্যেই।
advertisement
করোনা মহামারীতে অবলা এই জীবদের যেভাবে নিরলস প্রচেষ্টায় সহযোগিতা করে গেছেন তা যেন এক নতুন রূপ। তাঁর এই কাজে উদ্বুদ্ধ করার জন্য সমাজের বিভিন্ন স্তরে পুলিশ থেকে সমাজসেবী সংস্থার পক্ষ থেকে একাধিক পুরস্কারও পেয়েছেন তানিয়া পঞ্চানন।
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dog Lover: পথকুকুরদের মায়ের আদরে আগলে রাখেন তানিয়া পঞ্চানন, চেনেন এই মেয়েকে?
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement