advertisement

Death From Betel Nut: মর্মান্তিক! খাওয়ার পর মুখশুদ্ধিই কাল হল...গলায় সুপারি আটকে সব শেষ

Last Updated:

মুখ শুদ্ধি করতে গিয়ে সুপারি গলায় আটকে মৃত্যু হল গৃহবধূর। শোকের ছায়া পরিবারে।

মর্মান্তিক! খাওয়ার পর মুখশুদ্ধিই কাল হল...গলায় সুপারি আটকে সব শেষ
মর্মান্তিক! খাওয়ার পর মুখশুদ্ধিই কাল হল...গলায় সুপারি আটকে সব শেষ
রকি চৌধূরী, ধূপগুড়ি: মুখ শুদ্ধি করতে গিয়ে সুপারি গলায় আটকে মৃত্যু হল গৃহবধূর। শোকের ছায়া পরিবারে। সূত্রের খবর, জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের আলতা গ্রামের বাসিন্দা ছিলেন রিঙ্কি পারভিন। শনিবার সকালে মুখ শুদ্ধি করতে গিয়ে প্রাণ যায় তাঁর। বয়স হয়েছিল ৩০ বছর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, জলখাবার শেষে রিঙ্কি যখন সুপারি খাচ্ছিলেন তখন হঠাৎ তাঁর গলায় তা আটকে যায়। অল্প কিছুক্ষণের মধ্যেই শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। এর পরই নজরে আসে পরিবারের লোকজনের। পরিবারের সদস্যরা তাঁকে তড়িঘড়ি ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু ধীরে ধীরে নিথর হয়ে যান রিঙ্কি। এর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
ধূপগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহের ময়নাতদন্তের পর তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে সূত্রের খবর।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Death From Betel Nut: মর্মান্তিক! খাওয়ার পর মুখশুদ্ধিই কাল হল...গলায় সুপারি আটকে সব শেষ
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: কলকাতায় ঝমঝমিয়ে নামল বৃষ্টি ! ম্যাচ আপাতত বন্ধ, হতাশ দর্শকরা
KKR vs PBKS : কলকাতায় ঝমঝমিয়ে নামল বৃষ্টি ! ম্যাচ আপাতত বন্ধ, হতাশ দর্শকরা
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement