advertisement

Darjeeling News: দার্জিলিং ঘুরতে যাওয়ার পারফেক্ট সময়! নাচে গানে আড্ডায় কিভাবে কেটে যাবে বুঝতেও পারবেন না

Last Updated:

উৎসবের আমেজের জমজমাট দার্জিলিংয়ের চৌরাস্তা।

+
দার্জিলিংয়ে

দার্জিলিংয়ে সারস মেলা

দার্জিলিং: বিগত ছয় বছর শিলিগুড়িতে সরস মেলার পর সপ্তম তম বর্ষে প্রথমবার দার্জিলিংয়ের চৌরাস্তা অনুষ্ঠিত হচ্ছে সরস মেলা ২০২৪। চলতি মাসে উত্তরবঙ্গ সফরে এসে খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলার শুভ উদ্বোধন করেন। ইতিমধ্যেই এই সরস মেলাকে ঘিরে আলোয় আলোকিত দার্জিলিংয়ের মল রোড। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে স্টল বসেছে এই মেলায়।
পর্যটনের ভরা মরশুমে পাহাড়ের ঠান্ডা শীতল আবহাওয়া উপভোগ করতে ইতিমধ্যেই পাহাড়ের রানী দার্জিলিংয়ে ছুটে আসছে কাতারে কাতারে পর্যটক। আকাশ পরিষ্কার থাকলে পর্যটকদের ক্যামেরায় ধরা দিচ্ছে বরফের চাদরে মরে থাকা কাঞ্চনজঙ্ঘা। স্বাভাবিকভাবেই শৈল শহর জুড়ে এক খুশির আমেজ তার ওপর বাড়তি পাওনা হিসেবে এই সরস মেলা। এবছর দার্জিলিংয়ের চৌরাস্তায় মোট ১৬৫টি স্টল তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নিজেদের হাতের কাজকে সকলের সামনে তুলে ধরতে ছুটে এসেছে একাধিক ব্যবসায়ী। মেলা প্রাঙ্গণ জুড়ে বিভিন্ন হাতের তৈরি জিনিস, শাড়ি, ঘর সাজানোর বিভিন্ন সরঞ্জাম থেকে শুরু করে রয়েছে খাওয়া-দাওয়া স্টল। এই প্রসঙ্গে এখানে ঘুরতে আসা এক পর্যটক নিবেদিতা দাস বলেন, দার্জিলিং বরাবরই পছন্দের এতবার এসেছি এই জায়গাটি যেন বাড়ির মত হয়ে গিয়েছে এখানে এসে খুব ভালো লাগছে, তার ওপর বাড়তি পাওনা হিসেবে এই সরস মেলা।
advertisement
advertisement
উৎসবের আমেজে দার্জিলিংয়ের ম্লযাল রোড যেন পর্যটকদের ভিড়ে জমজমাট, মেলার পাশাপাশি রোজ সন্ধ্যায় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান এই প্রসঙ্গে স্টলের এক দোকানদার সোমা সরকার বলেন দার্জিলিং এসে মানুষের প্রচুর ভালবাসা পেয়েছি, এখানে ব্যবসাও খুব ভাল হচ্ছে সবমিলিয়ে একদম জমজমাট দার্জিলিংয়ের সরস মেলা।
advertisement
শীতের মরশুমে আপনিও যদি দার্জিলিং যাওয়ার প্ল্যান করে থাকেন তবে এই সময়টি হতে চলেছে আপনার জন্য একদম সেরা সময়। পাহাড় ভ্রমণের পাশাপাশি পাহাড়ের ঠান্ডা শীতল আবহাওয়ায় মল রোডে বসে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দ। এছাড়াও এই মেলা প্রাঙ্গণ জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাতের তৈরি জিনিস দেখতে এবং কিনতেও পারবেন।
advertisement
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: দার্জিলিং ঘুরতে যাওয়ার পারফেক্ট সময়! নাচে গানে আড্ডায় কিভাবে কেটে যাবে বুঝতেও পারবেন না
Next Article
advertisement
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
  • Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস

  • 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট

  • দেখে নিন ফোনের ফিচার্স বিশদে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement