Darjeeling News: ব্রিটিশ আমলের সেই ঘোড়া আজও পেট চালায় পাহাড়ের মানুষের! হর্স রাইডিং বড় আকর্ষণ পর্যটকদের
- Reported by:Sujoy Ghosh
- local18
- Published by:Debolina Adhikari
Last Updated:
পর্যটকদের জন্য বড় আকর্ষণ এই ঘোড়ার সওয়ারি৷ দেখে নিন ব্রিটিশ আমলের এই আস্তাবলটি কোথায় রয়েছে?
দার্জিলিং: দার্জিলিং নামটা শুনলেই মনের মধ্যে যেন এক নস্টালজিয়া জেগে ওঠে। চারিদিকে সারি সারি পাহাড় চা বাগান এবং জঙ্গলে ঘেরা এই জায়গা বরাবরই মুগ্ধ করে পর্যটকদের। এই শৈল শহরে দাঁড়িয়ে একদিকে যেমন বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘাকে দুচোখ ভরে দেখা যায়, তেমনি টাইগার হিল এ দাঁড়িয়ে সবচেয়ে সুন্দর সূর্যোদয়ের সাক্ষী হওয়া যায়।
এই অভিজ্ঞতা কখনও ভোলার নয়। তবে দার্জিলিং-এর বুকে আজও ৮ থেকে ৮০ সকলের পছন্দের তালিকায় রয়েছে ব্রিটিশ আমলের সেই ঘোড়ার সাওয়ারি।
অনেকে অনেক ভাবেই দার্জিলিং ঘুরে থাকেন৷ তবে এই ঘোড়ার পিঠে উঠে দার্জিলিং শহরকে দেখার মজাটা যেন একটু আলাদা। এ যেন বাকি সব এডভেঞ্চারাস অ্যাক্টিভিটির থেকে অনেকটাই রোমাঞ্চকর।
advertisement
নতুন বছর পড়তেই দার্জিলিং-এর মল রোডে ঘোরার সাওয়ারির মজা নিতে ব্যস্ত পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা৷ শুধু পর্যটক বললে ভুল হবে স্থানীয়রাও চুটিয়ে আনন্দ করছে এই হর্স রাইডিংয়ের।
advertisement
এই ঘোড়ার পিঠে চেপে দার্জিলিঙে মল রোড ঘুরছেন বহু হাজার হাজার মানুষ সকলের কাছেই এই অভিজ্ঞতা তাদের ভ্রমণের আনন্দ দ্বিগুণ করে দেয় ।
তবে এই আনন্দ উল্লাসের মাঝে জানেন কি এই ঘোড়াগুলোই পেট চালাচ্ছে পাহাড়ের স্থানীয় বহু মানুষের? দার্জিলিং মল রোডেই রয়েছে একটি ঘোড়া আস্তাবল, যেখানে এই ঘোড়াগুলোকে খাওয়া দাওয়া স্নান করানো থেকে শুরু করে তাদের থাকার ব্যবস্থা সমস্তটাই রয়েছে।
advertisement
এখানে গেলে একবার হলেও চোখ পড়বে ব্রিটিশ আমলের এই ঘোড়া আস্তাবলের দিকে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা ফেন্দো ভুটিয়া জানান ব্রিটিশ আমল থেকে তিনি ঘোড়ার পিঠে পর্যটকদের চড়িয়ে ঘোরানোর কাজ করে আসছেন।
বর্তমানে মোট কুড়িটির মতো ঘোড়া রয়েছে এবং পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সকলেই দারুণ উপভোগ করে এই হর্স রাইডিংয়ের। এই কাজ করেই তিনি সংসার চালান।
advertisement
তাহলে এবার শৈলশহর দার্জিলিংয়ে গিয়ে ঘোড়ার পিঠে চেপে পাহাড়ি রাস্তায় ঘুরে আসুন, দেখবেন এই অভিজ্ঞতা সারা জীবনের জন্য মনে দাগ কেটে যাবে।
দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র অর্থাৎ এই মল রোডে গেলেই দেখা মিলবে এই ঘোড়া গুলোর। সেখানেই কথা বলে ঘোড়ার পিঠে চেপে বেরিয়ে পড়ুন শৈল শহর ভ্রমণে। আপনার একটি ঘোরার সওয়ারি হাসি ফোটাবে কিছু মানুষের মুখে।
advertisement
সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 09, 2025 4:28 PM IST







