advertisement

Darjeeling News: দুর্গাপুজোর ছুটিতে পাহাড়ে বেড়াতে যাচ্ছেন? রয়েছে বিরাট চমক! কারণ জানলে অবাক হবেন আপনিও

Last Updated:

Darjeeling News: সমতলকে টেক্কা দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি পাহাড়েও, জেলা প্রশাসনের তরফে দুর্গাপুজোর অনুমতি সংক্রান্ত অনলাইন পোর্টাল চালু করায় খুশি কালিম্পং জেলার দুর্গাপুজো কমিটিগুলি।

+
কালিম্পং

কালিম্পং

দার্জিলিং: সামনেই আসছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেই অর্থেই ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পুজোর প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। এবছর শুধু সমতলেই নয় পাহাড়েও দুর্গাপুজোর প্রস্তুতি চলছে, জোর কদমে। এবার পর্যটকরা পাহাড়ে গেলেও উপভোগ করতে পারবে দুর্গাপুজোর আনন্দ।
ইতিমধ্যেই বিভিন্ন পুজো কমিটির পক্ষ থেকে মন্ডপসজ্জার কাজ চলছে জোরকদমে, থেমে নেই সমতল থেকে পাহাড়। এর আগে বিভিন্ন জেলায় পুজো কমিটিদের সুবিধার্থে অনলাইন পোর্টাল চালু করা হলেও গত বছর বর্ষার জেরে কালিম্পং সেই কাজ সম্পন্ন হয়নি সেই অর্থেই এ বছর দুর্গাপুজো উপলক্ষে কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে চালু করা হল অনলাইন পোর্টাল।
advertisement
advertisement
এই প্রসঙ্গে কালিম্পং এর জেলাশাসক বালাসুব্রামানিয়াম টি বলেন, এবার থেকে আর পুজো কমিটির সদস্যদের পুজোর অনুমতির জন্য দফতরে দফতরে ঘুরতে হবে না, এই অনলাইন পোর্টালে এক ক্লিকেই বিদ্যুৎ বিভাগ দমকল বিভাগ থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং পুজোর অনুমতি সবটাই মিলে যাবে। সেই অর্থেই কালিম্পং জেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামের পুজো কমিটি গুলিকে দূর-দূরান্ত থেকে আর ছুটে আসতে হবে না।
advertisement
এই উদ্যোগে খুশি কালিম্পং জেলার দুর্গাপুজো কমিটি গুলি। এই প্রথম কালিম্পং জেলায় দুর্গাপুজো কমিটিগুলির জন্য খোলা হল এই অনলাইন পোর্টাল। এই অনলাইন পোর্টালে ক্লিক করলেই পুজো কমিটি গুলি হাতের নাগালে পেয়ে যাবে সমস্ত তথ্য পাশাপাশি যে কোনও সমস্যায় জারি করা হয়েছে টোল ফ্রি নাম্বার।
advertisement
সুজয় ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: দুর্গাপুজোর ছুটিতে পাহাড়ে বেড়াতে যাচ্ছেন? রয়েছে বিরাট চমক! কারণ জানলে অবাক হবেন আপনিও
Next Article
advertisement
Purulia Tourism: পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, জানুন রোমাঞ্চকর কাহিনী, দোলে ঘুরে আসতে পারেন
পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, ঘুরে আসুন
  • পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ের ২০০ বছরের পুরনো গুপ্ত গুহা ইতিহাস।

  • এই গুহা এক সাধকের তপস্যাস্থল ছিল, বর্তমানে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান।

  • পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশে দোলের সময় ঘুরে আসুন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement