advertisement

Darjeeling News: সেজে উঠছে দার্জিলিংয়ের একাধিক রাস্তা! পর্যটকদের চমক দিতে উদ্যোগী পুরনিগম

Last Updated:

Darjeeling News: চৌরাস্তার পাশাপাশি সেজে উঠছে চৌরাস্তার সঙ্গে যুক্ত নেহেরু রোড থেকে লাডেনলা রোড! বসার জায়গা থেকে শুরু করে সেলফি পয়েন্ট পর্যটকদের জন্য থাকছে দারুণ চমক।

+
দার্জিলিং

দার্জিলিং

দার্জিলিং: নতুন বছরে নতুনরূপে সেজে উঠছে দার্জিলিং। দার্জিলিং মানেই আপামর বাঙালির নস্টালজিয়া। সেই অর্থেই পর্যটকদের আরও বেশি করে আনন্দ দিতে জাঁকজমক ভাবে সাজিয়ে তোলা হচ্ছে শৈল শহরকে। পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে বসার জায়গা এছাড়াও তৈরি হয়েছে সেলফি পয়েন্ট। দার্জিলিং কি নতুন রূপ দিতে জোর কদমে প্রস্তুতি পৌরসভার।
ইতিমধ্যেই শৈলরানি দার্জিলিংকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে বেশ কিছু পদক্ষেপ করেছে দার্জিলিং পৌরসভা। তার মধ্যে শহরের প্রাণকেন্দ্র ম্যালের চৌরাস্তাকে কেন্দ্র করে নেহরু রোড, গান্ধি রোড, রাজভবনগামী রাস্তাকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন জায়গায় পর্যটক এবং সাধারণ মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে।
advertisement
advertisement
নেহরু রোডে খোলা আকাশের নীচে এই আর্ট গ্যালারি নজর কেড়েছে পর্যটকদের পাশাপাশি স্থানীয় শিল্পীদের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় বাসিন্দারাও। বর্তমানে নেহেরু রোড এবং লাদেনলা রোডের ধারে পর্যটকদের সুবিধার্থে গড়ে উঠছে ফুটপাত। এই ফুটপাত তৈরি হলে অনেকটাই সুবিধা হবে পাহাড়ে ঘুরতে আসা পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। অবৈধ পার্কিং সরিয়ে এবং রাস্তার দু’ধারে বসা হকারদের জন্য একটি নির্ধারিত জায়গা তৈরি করে এই ফুটপাত তৈরির কাজ চলছে।
advertisement
এই প্রসঙ্গে দার্জিলিংয়ের পুর চেয়ারম্যান দীপেন ঠাকুরীর বলেন, “সকলের সহযোগিতায় দার্জিলিং শহরকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। নেহরু রোডের এই আর্ট গ্যালারি তার অন্যতম নিদর্শন। ম্যালের চৌরাস্তার ফোয়ারা পুনরায় চালু করা হয়েছে, নেহরু রোডজুড়ে পেভার্স ব্লক বসিয়ে রাস্তা সংস্কার হয়েছে। এসবের পাশাপাশি ম্যাল থেকে নেহরু রোডে যাবার সময় বাঁদিকে বেশ কিছু নতুন বেঞ্চ বসানো হয়েছে। কেভেন্টার্সের উলটো দিকে অনেকটা জায়গা জুড়ে মার্বেল বসিয়ে পর্যটকদের বিশ্রামের জায়গা করা হয়েছে। এখানেই দেওয়াল জুড়ে বেটার দার্জিলিং এর ব্যানার এঁকেছেন দার্জিলিংয়ের চিত্রশিল্পীরা”।
advertisement
নতুন বছরে নতুন রূপে ধরা দেবে শৈল শহর দার্জিলিং। পুরসভার উদ্যোগে খুশি দার্জিলিং এর স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা। শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তার পাশাপাশি বর্তমানে নেহেরু রোড থেকে শুরু করে লাদেনলা রোড পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: সেজে উঠছে দার্জিলিংয়ের একাধিক রাস্তা! পর্যটকদের চমক দিতে উদ্যোগী পুরনিগম
Next Article
advertisement
Crime News: নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement