advertisement

Crime News: তিন বছরের শিশুকে ধর্ষণ! চার বছর পর দোষীকে ২০ কারাদণ্ডের আদেশ আদালতের

Last Updated:

Crime News: ২০২০ সালের যৌন নির্যতনের ঘটনার রায় ঘোষণা ২০২৪ সালে। চার বছর আগে, সকাল সাড়ে আটটা নাগাদ বাড়ির বাইরে খেলতে গিয়েছিল তিন বছরের মেয়ে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
দক্ষিণ দিনাজপুরঃ ২০২০ সালের যৌন নির্যতনের ঘটনার রায় ঘোষণা ২০২৪ সালে। চার বছর আগে, সকাল সাড়ে আটটা নাগাদ বাড়ির বাইরে খেলতে গিয়েছিল তিন বছরের মেয়ে। ঘন্টাখানেক পরেই যন্ত্রণায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসে মাকে জানায়, তার গোপনাঙ্গে ব্যথা। আতঙ্কিত মা দেখেন, রক্ত পড়ছে ওইটুকু শিশুর গোপনাঙ্গ থেকে। নানাবিধ জিজ্ঞাসাবাদের পর প্রকাশ পায়, শিশুটির উপর যৌন নির্যাতন করেছে তার মায়েরই ঘনিষ্ঠ আত্মীয় অমিত পাহান। নির্যাতনের বিশদ বিবরণ নিষ্প্রয়োজন।
আরও পড়ুনঃ নিরাপত্তার ঘেরাটোপে আরজি কর! কী হবে আজ বিকেল ৫টায়? কাজে ফিরবেন কি জুনিয়ার ডাক্তাররা? তাকিয়ে গোটা দেশ
ঘটনা ২০২০ সালের ১৮ জানুয়ারির। সেদিনই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন মা। পকসো আইনের অধীনে রুজু হয় এই মামলা। মামলার দায়িত্ব নেন সাব-ইন্সপেক্টর সমর রায়, মাত্র ২৪ দিনের মধ্যে তদন্তপ্রক্রিয়া সমাপ্ত করে, অভিযুক্তকে গ্রেফতার করে দাখিল করেন চার্জশিট।
advertisement
সাব-ইন্সপেক্টর সমর রায় সাব-ইন্সপেক্টর সমর রায়
advertisement
আরও পড়ুনঃ আরজি করে ‘থ্রেট কালচার’ অভিযোগ! সেই ৫১ জন জুনিয়ার চিকিৎসককে তলব কর্তৃপক্ষের
বিচার চলাকালীন আগাগোড়া হেফাজতে থাকেন অমিত পাহান। সম্প্রতি প্রকাশিত মামলার রায়ে যার ২০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত, সঙ্গে আর্থিক জরিমানা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Crime News: তিন বছরের শিশুকে ধর্ষণ! চার বছর পর দোষীকে ২০ কারাদণ্ডের আদেশ আদালতের
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement