advertisement

Siliguri Municipal Election Results 2022: কাজ হল না বুদ্ধদেবের টোটকাতেও, শিলিগুড়িতে বেনজির হার অশোক ভট্টাচার্যের!

Last Updated:

Siliguri Municipal Election Results 2022: এমনকী ভোট শেষ হওয়ার পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অশোক ভট্টাচার্যকে ফোন করে খোঁজখবর নিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। নজিরবিহীন ভাবে শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ড থেকে হেরে গেলেন অশোক ভট্টাচার্য।

হেরে গেলেন অশোক ভট্টাচার্য
হেরে গেলেন অশোক ভট্টাচার্য
#শিলিগুড়ি: শনিবার সম্পন্ন হয়েছিল পশ্চিমবঙ্গের চার পুরনিগমের ভোট। শিলিগুড়ি পুরনিগমে এবারও সিপিএম-এর অন্যতম প্রার্থী ছিলেন অশোক ভট্টাচার্য। রাজনীতি থেকে অবসর নেওয়ার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অনুরোধে তিনি শিলিগুড়ি পুরনিগমের ভোটে দাঁড়িয়েছিলেন। শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছিলেন তিনি। ভোটের দিন অন্যান্য পুরনিগমগুলিতে অশান্তির ছবি ধরা পড়লেও শিলিগুড়ি পুরনিগমে শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে বলে দাবি করেছিলেন অশোক ভট্টাচার্য নিজেই। এমনকী ভোট শেষ হওয়ার পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অশোক ভট্টাচার্যকে ফোন করে খোঁজখবর নিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। নজিরবিহীন ভাবে শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ড থেকে হেরে গেলেন অশোক ভট্টাচার্য।
শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডে অশোক ভট্টাচার্যকে হারিয়ে দিয়েছেন তৃণমূলের আলম খান। এখনও পর্যন্ত শিলিগুড়িতে ৪৭ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল, বামেরা পেয়েছে ১৮ শতাংশ ভোট, বিজেপি পেয়েছে ১৪ শতাংশ ভোট আর কংগ্রেসের খাতায় ১১ শতাংশ ভোট। ২০১৫ সালে তৃণমূলের প্রতাপের মাঝেও শিলিগুড়ি পুরনিগম ধরে রেখেছিল সিপিএম। ফলে এই পুরনিগমেরকে ঘিরে অনেক আশায় ছিল লাল শিবির।
advertisement
advertisement
প্রসঙ্গত, গতকালই অশোক ভট্টাচার্য বলেছিলেন, ‘সব বুথে বামেদের পোলিং এজেন্ট বসেছেন। কোনও জায়গাতেই গোলমালের কোনও খবর নেই। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।’ শনিবারই ভোট দিতে গিয়ে কেঁদে ফেলেছিল অশোক ভট্টাচার্য। সম্প্রতি স্ত্রীকে হারিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘এর আগে কোনও দিন আমি একা ভোট দিতে যাইনি।’ শিলিগুড়ি পুরসভায় অশোক ভট্টাচার্যের মন্ত্রেই ক্ষমতা ধরে রাখতে পেরেছিল সিপিএম। ২০১৫ সালেও শিলিগুড়িতে জয় পায় বামেরা। যার কারিগর ছিলেন খোদ অশোক ভট্টাচার্য।
advertisement
এবারও তাই তাঁকে ঘিরে আশায় ছিল সিপিআইএম। কিন্তু শেষ রক্ষা হল না। নিজের ডেরায় হেরে গেলেন অশোক ভট্টাচার্য। যা বামেদের কাছে তীব্র আঘাত বলেই মনে করছে বামেরা। জয়ী হয়েছেন শিলিগুড়ি পুরনিগমের ২০ নম্বরের তৃণমূল প্রার্থী অভয়া বোস। ১,৫৮০ ভোটে জয়ী হয়েছেন তিনি। জয়ী হয়েছেন ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী লক্ষ্মী পাল। ৪৭ নম্বর ওয়ার্ডের ১৪৯ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী অমর আনন্দ দাস। ৩৫ বছরের কাউন্সিলার সিপিএম প্রার্থী মুকুল সেনগুপ্ত পরাজিত।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri Municipal Election Results 2022: কাজ হল না বুদ্ধদেবের টোটকাতেও, শিলিগুড়িতে বেনজির হার অশোক ভট্টাচার্যের!
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement