Death News: বেডরুমের ভিতরেই! দম্পতি যা করে ফেলল..., দরজা খুলতেই হাড়হিম সকলের
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Death News: মালদহে দম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। বাড়ির শোবার ঘর থেকে উদ্ধার জোড়া মৃতদেহ। ঘটনা ঘিরে চাঞ্চল্য।
ঝন্টু মন্ডল, কালিয়াচক: মালদহে দম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। বাড়ির শোবার ঘর থেকে উদ্ধার জোড়া মৃতদেহ। ঘটনা ঘিরে চাঞ্চল্য।
মালদহের বৈষ্ণবনগর থানার ১৮ মাইল জালাদিটোলা এলাকার ঘটনা। মৃত স্বামী সুজিত ঘোষ (৪২) এবং স্ত্রী সুষমা ঘোষ (৩৫)। পরিবার ও প্রতিবেশীদের দাবি, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ছিলেন ওই দম্পতি।
advertisement
advertisement
প্রায় ১৫ বছর আগে বিয়ে হলেও তাঁদের কোনও সন্তান ছিল না। বাজারে বেশকিছু টাকা ঋণও ছিল বলে দাবি প্রতিবেশীদের। আজ সকালে বাড়ির শোবার ঘরে একই শাড়ির ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায় দু’জনকে।
advertisement
পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সঠিক কী কারনে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 24, 2025 3:12 PM IST










