advertisement

Love: প্রেমের এই পরিণতি ভাবেননি দু'জনের কেউই, উত্তর দিনাজপুরের এই ঘটনা সাংঘাতিক লজ্জার

Last Updated:

Bangla News: মহিলা এবং পুরুষকে মারধর করা হচ্ছে তারা দুজনেই বিবাহিত। তারা দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে পড়েছিল। এরপর গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলে।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
উত্তর দিনাজপুর: পরকীয়া প্রেমের জেরে গ্রামবাসীদের সালিশি সভায় গণপিটুনি খেতে হল প্রেমিক প্রেমিকাকে। পরকীয়া প্রেমের জেরে গ্রামবাসীদের সালিশি সভায় গণপিটুনি খেতে হল প্রেমিক প্রেমিকাকে। হ্যাঁ উত্তর দিনাজপুর জেলার চোপড়ার লক্ষ্মীপুরের এমনই এক ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ায় চাঞ্চল্য দেখা যায়।
যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। তবুও গ্রামবাসী সূত্রে জানা যায়, ভিডিওতে যে মহিলা এবং পুরুষকে মারধর করা হচ্ছে তারা নাকি দু’জনেই বিবাহিত। দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে পড়েছিল। এরপর গ্রামবাসীরা তাদের হাতেনাতে ধরে ফেলে। গ্রামবাসীরা একত্রিত হয়ে সালিশি সভা বসায় গ্রামে। সেখানেই সিদ্ধান্ত ক্রমে তাদের শাস্তি ধার্য করা হয় মারধর করা হবে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয় সকলের সামনে।
advertisement
আরও পড়ুনঃ সাতসকালে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় বন্ধ ট্রেন চলাচল
জানা গিয়েছে, গণপিটুনি দেওয়ার পর তাদের নিদান দেওয়া হয় তারা কোনও পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে পারবে না। কোনও চিকিৎসকের কাছেও যেতে পারবে না। এমনকি সংবাদ মাধ্যমের কাছেও মুখ খুলতে পারবে না। পাশাপাশি, এদিন তাদের আর্থিক জরিমানা করা হয়। এই ঘটনা জানাজানি হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, সিপিআইএম নেতার মোহাম্মদ সেলিম। আর এতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র।
advertisement
advertisement
এদিকে ঘটনার তীব্র নিন্দা করেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি স্বামী খান। তিনি বলেন, শাসকদলের নেতার মদতে এইভাবে সালিশি সভায় বেআইনিভাবে যেভাবে দু’জনকে মারধর করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, এই ঘটনার জন্য যিনি বেধড়ক মারধর করেছেন, তাকে গ্রেফতার করা উচিত। চোপড়ার বিধায়ক হামিদুর রহমান বলেন, এই সমাজে পরকীয়া কখন ওই বরদাস্ত করে না সাধারণ মানুষ, তাই পরকীয়ার মতো ঘটনা ঘটায় সালিশি সভায় শাস্তি হিসেবে একটি বাড়াবাড়ি হয়ে গিয়েছে। তিনি বলেন, এটা না হলেই হত। এই ঘটনার তীব্র নিন্দা করেন তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল।
advertisement
পিয়া গুপ্তা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Love: প্রেমের এই পরিণতি ভাবেননি দু'জনের কেউই, উত্তর দিনাজপুরের এই ঘটনা সাংঘাতিক লজ্জার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement