South Dinajpur News: চুল্লি, শেড, শৌচাগার তৈরিতে কারচুপি! শ্মশানের উন্নয়নেও এবার 'টাকা মারা'র অভিযোগ
- Reported by:SUSMITA GOSWAMI
- Published by:Purnendu Mondal
Last Updated:
নতুন প্রকল্পের কাজ চলছে তার ওয়ার্ক সিডিউলও জানানো হয়নি স্থানীয় মানুষকে
দক্ষিণ দিনাজপুর: স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে বালুরঘাট পঞ্চায়েত সমিতি ও পতিরাম গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে চুল্লি নির্মাণের কাজ শুরু হলেও কংক্রিটের চুল্লি নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা। জানা যায়, এই চুল্লি তৈরির জন্য টেন্ডার ছাড়াই ৩০ টিরও বেশি বড় গাছ কেটে ফেলা হয়েছে। যেগুলো একসময় স্থানীয় পঞ্চায়েত বন সৃজন প্রকল্পে রোপণ করেছিল, সেই গাছ কাটার ক্ষেত্রে কোন রকম নিয়ম মানা হয়নি। পাশাপাশি যে সমস্ত জিনিস ব্যবহার করে এই চুল্লি নির্মাণ করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের।
এছাড়াও নতুন যে প্রকল্পের কাজ চলছে তার ওয়ার্ক সিডিউলও জানানো হয়নি স্থানীয় মানুষকে। তাই এখানে প্রচুর টাকার বেনিয়ম হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হলে এলাকার কয়েক হাজার মানুষ উপকৃত হবেন। এবিষয়ে বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার জানান, “দুটি চুল্লি, শেড, যাত্রী প্রতীক্ষালয়, পানীয় জলের ব্যবস্থা শৌচাগার সহ আরও অন্যান্য পরিকাঠামো তৈরির কাজ চলছে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পতিরাম আত্রেয়ী নদীর পাশে ২০১৪-১৫ সালের স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে একটি কংক্রিটের চুল্লি নির্মাণ করা হয় কিন্তু তা স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনের তুলনায় অনেকটাই ছোট। এমনকি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গঠনগত ত্রুটি থাকায় কংক্রিটের এই চুল্লির বদলে খোলা জায়গাতেই দেহ সৎকার করেছেন এতদিন। এরপর স্থানীয় পঞ্চায়েত ও বালুরঘাট পঞ্চায়েত সমিতি যৌথভাবে উদ্যোগ নিয়ে আধুনিক পরিকাঠামো যুক্ত একটি শ্মশান তৈরির সিদ্ধান্ত নেয়।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 27, 2025 3:32 PM IST









