advertisement

গ্রামপঞ্চায়েত অফিসের সামনে র*ক্তাক্ত কাণ্ড! তৃণমূল কর্মীকে শাবল দিয়ে পিটিয়ে খু*ন, কী অপরাধ জানেন?

Last Updated:

TMC Worker Death: দুই ব্যক্তির মধ্যে বিবাদ থামাতে গিয়ে উলটে মার খান সঞ্জয় বর্মন। শাবল দিয়ে মাথায় আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তৃণমূল কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মাথাভাঙ্গা দুই ব্যক্তির ঝামেলা থামাতে গিয়ে খুন হলেন তৃণমূল কর্মী
মাথাভাঙ্গা দুই ব্যক্তির ঝামেলা থামাতে গিয়ে খুন হলেন তৃণমূল কর্মী
মাথাভাঙা, কোচবিহার, রাজেশ দাশ: ঝামেলা থামাতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা। জানা যাচ্ছে, মৃতের নাম সঞ্জয় বর্মন। স্থানীয় পরিবার সূত্রে খবর, শুক্রবার জোরপাটকি অঞ্চল অফিস সংলগ্ন এলাকায় দুই ব্যক্তির মধ্যে বিবাদ চলছিল। সেই বিবাদ থামাতে গিয়েই বেঘোরে প্রাণ হারিয়েছেন সঞ্জয়। মৃত ব্যক্তি তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ বন্যা কবলিত এলাকায় ত্রাণের টাকা লুঠ! পঞ্চায়েতের বিরুদ্ধে সাংঘাতিক অভিযোগ, দফতরের মধ্যেই মহিলা সদস্যদের চুলোচুলি কাণ্ড
কোচবিহারের মাথাভাঙা-১ ব্লকের জোরপাটকি গ্রামপঞ্চায়েত অফিসের সামনে দুই ব্যক্তির মধ্যে গণ্ডগোল বাধে। সেই অশান্তি থামাতে গিয়ে উলটে মার খান সঞ্জয়। দুই অভিযুক্ত সঞ্জয়ের উপর চড়াও হন। তাঁকে মারধর করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, লোহার রড দিয়ে সঞ্জয়ের মাথায় ও শরীরে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
তবে পরে কোচবিহার জেলা পুলিশ সুপারের তরফে জানানো হয়, লোহার রড নয়, শাবল দিয়ে আঘাত করা হয়েছিল সঞ্জয়ের মাথায় ও শরীর। শাবলের ঘায়ে গুরুতর জখম হন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি।
advertisement
আরও পড়ুনঃ পুলিশি প্রহসনের ‘শিকার’ গরিব টোটো চালক! ব্যস্ত রাস্তার মাঝে বেধড়ক মার, বিনা দোষেই জুটল নির্মম শাস্তি
এই ঘটনার পর মৃত সঞ্জয় বর্মনের বাড়িতে গিয়েছেন কোচবিহার জেলার তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়। পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। শোকে কাতর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
গ্রামপঞ্চায়েত অফিসের সামনে র*ক্তাক্ত কাণ্ড! তৃণমূল কর্মীকে শাবল দিয়ে পিটিয়ে খু*ন, কী অপরাধ জানেন?
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement