advertisement

Siliguri Student Murder: শিলিগুড়ির জঙ্গলে নবম শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগ! আটক দুই বন্ধু, বান্ধবী

Last Updated:

মৃত ছাত্রীর পরিবার সূত্রে খবর, আজ দুপুরে বন্ধু-বান্ধবীদের সঙ্গে বিরিয়ানি খেতে বেরিয়েছিল ওই পড়ুয়া। রাস্তায় পিসির সঙ্গে দেখাও হয় তার।

ছাত্রীর মৃত্যুর খবরে উত্তেজনা ছড়ায় হাসপাতালে৷
ছাত্রীর মৃত্যুর খবরে উত্তেজনা ছড়ায় হাসপাতালে৷
শিলিগুড়ি: উত্তরকন্যা সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার হল নবম শ্রেণির এক ছাত্রীর দেহ৷ মৃত ছাত্রীর শরীরের আঁচড় ওবং গলায় কালশিটে দাগের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনায় পুলিশ ওই ছাত্রীর ঘনিষ্ঠ বন্ধু সহ তিনজনকে আটক করেছে।
অভিযুক্তদের মধ্যে দুই ছাত্র এবং এক ছাত্রী রয়েছে৷ ওই ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে এনজেপি থানায় অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার৷
advertisement
এই ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ছাত্রীর পরিবার সূত্রে খবর, আজ দুপুরে বন্ধু-বান্ধবীদের সঙ্গে বিরিয়ানি খেতে বেরিয়েছিল ওই পড়ুয়া। রাস্তায় পিসির সঙ্গে দেখাও হয় তার। বিকেল গড়ালেও ওই ছাত্রী বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়ে ওই কিশোরী।
advertisement
এর কিছুক্ষণ পরে ও ছাত্রীর ঘনিষ্ঠ বন্ধু ফোন কিরে পরিবারকে ওই ছাত্রীর দেহ উদ্ধারে হওয়ার কথা জানায়। ওই ছাত্রীর বন্ধুরাই দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে৷ সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু কীভাবে ওই ছাত্রীর মৃ্ত্যু হল তা নিয়েই রহস্য ছড়িয়েছে৷
পরিবারের পক্ষ থেকে এনজেপি থানায় অপহরণ করে যৌ়ন নির্যাতন,ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ৷ ছাত্রীর বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ এ নিয়েই শিলিগুড়ি হাসপাতালে অভিযুক্তদের আটককে ঘিরে উত্তেজনা ছড়ায়। এক অভিযুক্তের গাড়িতেও ভাঙচুর চালানো হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri Student Murder: শিলিগুড়ির জঙ্গলে নবম শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগ! আটক দুই বন্ধু, বান্ধবী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement