advertisement

Malda boat capsize: গঙ্গার প্রবল স্রোতে মালদহের ভূতনিতে ভেসে গেল যাত্রীবাহী নৌকা, নিখোঁজের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

Last Updated:

নিখোঁজের সংখ্যা নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলতে পারেননি স্থানীয় বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী সাবিত্রী মণ্ডলও৷

ভূতনি চরের কাছে এই জায়গাতেই নিখোঁজ হয় নৌকাটি৷
ভূতনি চরের কাছে এই জায়গাতেই নিখোঁজ হয় নৌকাটি৷
মানিকচক: গঙ্গার প্রবল স্রোতের মধ্যে পড়ে মালদহের ভুতনিতে যাত্রী সমেত ভেসে গেল একটি নৌকা৷ যদিও নৌকায় মোট কতজন যাত্রী ছিলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ স্থানীয় সূত্রে খবর, মহিলা এবং শিশু সমেত অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী নৌকায় ছিলেন৷ তাঁদের মধ্যে কয়েকজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও ভেসে যান বাকিরা৷ এ দিন দুপুরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে৷
নিখোঁজের সংখ্যা নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলতে পারেননি স্থানীয় বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী সাবিত্রী মণ্ডলও৷ তিনি বলেন, কেউ বলছেন পাঁচ জন ছিল, দু জন নিখোঁজ৷ আবার শুনছি নৌকায় দশ জন মতো যাত্রী ছিলেন৷ সঠিক সংখ্যা এখনই বলতে পারছি না৷ আজকে হাট বার থাকায় নদী পারাপারের জন্য ভিড় বেশি ছিল৷ ঘটনাস্থলে সিভিল ডিফেন্সের কর্মীরা পৌঁছেছেন, প্রশাসন উদ্ধারকাজে সবরকম সহযোগিতা করবে৷
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, ভুতনি সেতু থেকে দক্ষিণ চণ্ডীপুর এলাকার কাঁটাবাঁধে যাচ্ছিল যাত্রী বোঝাই নৌকাটি। তখনই গঙ্গার প্রবল জলস্রোতে ভেসে যায় নৌকাটি৷ ঘটনাস্থলে যাচ্ছে এনডিআরএফ-এর দলও৷
মালদহের ভুতনির চরের চার দিকে গঙ্গা দিয়ে ঘেরা৷ একপাশে বইছে ফুলাহার নদী৷ তিন গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি ভূতনিতে প্রায় ২ লক্ষ মানুষের বাস৷ প্রতি বছরই বর্ষায় ভুতনির চারপাশে গঙ্গা, ফুলাহার ফুলে ফেঁপে ওঠে৷ আগে যোগাযোগ ব্যবস্থা বলতে শুধুমাত্র নৌকাই ভরসা ছিল ভূতনির বাসিন্দাদের৷ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর এক কিলোমিটারেরও বেশি দীর্ঘ সেতু তৈরি করেন ভুতনির চরের সঙ্গে মানিকচকের সরাসরি যোগাযোগের জন্য৷ কিন্তু বন্যায় সেই সেতুতে ওঠার অ্যাপ্রোচ রোড ভেসে গিয়েছে৷ যার ফলে এখন নৌকা করেই যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda boat capsize: গঙ্গার প্রবল স্রোতে মালদহের ভূতনিতে ভেসে গেল যাত্রীবাহী নৌকা, নিখোঁজের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement