Bengali News: স্বজনহারার দুঃখ ঘুচিয়ে মুখে হাসি ফোটাল বন বিভাগ, ডুয়ার্সের জঙ্গলে যা হল
- Reported by:SUROJIT DEY
- Published by:kaustav bhowmick
Last Updated:
স্বজনহারাদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এল বন বিভাগ। ফরেস্ট ভলেন্টিয়ারের চাকরি পেল এমনই ১৩টি পরিবারের একজন করে সদস্য
জলপাইগুড়ি: বন্য প্রাণীর হামলার ভয়ে আতঙ্কে দিন কাটে জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দাদের। মাঝেমধ্যেই হাতি, চিতাবাঘের আক্রমণে অনেকে হারিয়ে ফেলেন প্রিয়জনকে। সেই দুঃখের মধ্যেই খানিক আলোর দিশা খুঁজে পেলেন এই অসহায় মানুষগুলো। বন্য প্রাণীর আক্রমণে মৃতদের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগ পত্র তুলে দিল বন দফতর৷
কেউ বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে মারা গিয়েছে, অথবা কেউ ফসল বাঁচাতে গিয়ে উন্মত্ত বন্যপ্রাণীর হাতে প্রাণ হারিয়েছেন। স্বাভাবিকভাবেই স্বজনদের হারিয়ে ভেঙে পড়ে পরিবারগুলো। এমন স্বজনহারাদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এল বন বিভাগ। ফরেস্ট ভলেন্টিয়ারের চাকরি পেল এমনই ১৩টি পরিবারের একজন করে সদস্য। এঁদের সকলের বাড়ির কেউ না কেউ বন্যপ্রাণীর হানায় মারা গিয়েছেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বন দফতরের পক্ষ থেকে সকলের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এজন্য নিয়োগ প্রাপ্তদের বিভাগীয় প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারি চাকরি পেয়ে মুখে হাসি ফুটেছে নবনিযুক্ত ফরেস্ট ভলান্টিয়ারদের। চাকরি প্রাপকদের মধ্যে থেকে মিনা নাগাসিয়া বলেন, আমাদের কারোর স্বামী, কারোর ভাই বন্যপ্রাণীর হামলার কবলে পড়ে মারা গিয়েছে। এই চাকরিটা পেয়ে আমাদের অনেক উপকার হল।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 07, 2024 7:03 PM IST








