Bengali News: রেল প্রকল্পে জমি দেওয়ার টাকা পাইয়ে দিতে কাটমানি চাওয়ার অভিযোগ
- Reported by:SUSMITA GOSWAMI
- Published by:kaustav bhowmick
Last Updated:
বালুরঘাট-হিলি রেল প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ বেশ কিছুদিন আগেই শুরু হয়েছে। এমনকি রেলের জন্য জমি দেওয়া বহু জমিদাতার অ্যাকাউন্টে টাকা ঢুকেও গিয়েছে। তবে এখনও অনেকের জমির কাগজ ও নানা নথি সংক্রান্ত সমস্যার জন্য টাকা পাননি
দক্ষিণ দিনাজপুর: হিলি- বালুরঘাট রেল প্রকল্পের জমিদাতাদের টাকা পাইয়ে দেওয়ার জন্য সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। এমন অভিযোগে তোলপাড় গোটা জেলা। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তার পরই কাটমানির অভিযোগ তুলে সরব হয়েছেন সকলে।
এদিকে অভিযোগ সামনে আসতেই পুলিশ বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। যদিও ওই অডিও’র সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা। জানা গেছে, ওই অডিও কলে এক ব্যক্তি সরকারি অফিসের কর্মী বলে নিজের পরিচয় দিয়ে এক জমিদাতাকে ফোন করেন। ওই জমিদাতার অ্যাকাউন্টে টাকা ঢোকার পরে ৫৫ হাজার টাকা দিতে হবে বলে দাবি করেন। যা নিয়ে দর কষাকষি চলে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
উল্লেখ্য, বালুরঘাট-হিলি রেল প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ বেশ কিছুদিন আগেই শুরু হয়েছে। এমনকি রেলের জন্য জমি দেওয়া বহু জমিদাতার অ্যাকাউন্টে টাকা ঢুকেও গিয়েছে। তবে এখনও অনেকের জমির কাগজ ও নানা নথি সংক্রান্ত সমস্যার জন্য টাকা পাননি। তাই প্রতিদিনই হিলি ও বালুরঘাটে জমিদাতারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছে। সেই সুযোগকে কাজে লাগিয়েই দালালচক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ। উল্লেখ্য, বন্ধ থাকা বালুরঘাট-হিলি রেললাইন সম্প্রসারণের জন্য এবারের বাজেটে কেন্দ্র ১৯০ কোটি টাকা বরাদ্দ করেছে। রেল প্রকল্পের জমি অধিগ্রহণের কাজও চলছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 16, 2024 7:00 PM IST









