advertisement

Bengal Mango Mela 2025: দিল্লির আম মেলায় এবার থাকছে মালদার ১৯ মেট্রিক টন আম, কবে শুরু হচ্ছে এই মেলা

Last Updated:

Bengal Mango Mela 2025: রাজ্যে বসেই এবারে দিল্লীবাসীর আমের স্বাদের চাহিদা মেটাবে মালদহের ১৯ মেট্রিক টন আম। দিল্লির আম মেলায় পাড়ি দেবে মালদহের একাধিক বিখ্যাত প্রজাতির আম।

+
আম

আম

মালদহ: বাজার মাতাতে এবার দেশের রাজধানী দিল্লিতে যাবে মালদহের আম। আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে মালদহের আমের। মূলত প্রতিবছরই মালদহের আমের জন্য অর্ডার আসে দেশ-বিদেশ থেকে। বর্তমানে প্রতিদিনই জেলা থেকে ভিন রাজ্যে রফতানি হচ্ছে মালদহের আম। তবে অনেক সময় সঠিক পদ্ধতিতে আম রফতানি না হওয়ার কারণে সমস্যায় পড়তে হয় ভিন রাজ্যের ক্রেতাদের। এই সমস্যা সমাধান হবে এবার।
দিল্লি এবং উত্তর-পশ্চিম ভারতের বাসিন্দাদের মালদহের আমের স্বাদ পৌঁছে দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গল ম্যাংগো মেলা এবং হ্যান্ডলুম-হ্যান্ড ক্রাফ্ট এক্সপো ২০২৫। যেখানে পাওয়া যাবে মালদহের একাধিক প্রজাতির বিখ্যাত আম। আগামী ২৪ শে জুন থেকে নয়া দিল্লির জনপথের হ্যান্ডলুম হাটে অনুষ্ঠিত হবে আম মেলা।
advertisement
advertisement
জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক জানান, “প্রতিবছরই দিল্লির আম মেলায় মালদহ থেকে প্রায় ১৯ মেট্রিক টন আম পাঠানো হয়। হিমসাগর, ল্যাংড়া, রাখাল ভোগ, আসিনা, বৃন্দাবনি আম সহ একাধিক প্রজাতির সুস্বাদু আম যাবে দিল্লির আম মেলায়। মেলা শুরু দু-তিন দিন আগে থেকেই একাধিক পর্যায়ে পাঠানো হবে আম।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি উজ্জ্বল সাহা জানান, “মালদহ সহ রাজ্যের অন্যান্য জেলা থেকেও আম যাচ্ছে দিল্লির আম মেলায়। সেখানে প্রদর্শনীর মাধ্যমে মালদহ সহ রাজ্যের আমের গুণগত মান তুলে ধরা হবে। যার ফলে আরও বেশি করে মালদহের আমের চাহিদা বাড়বে। এতে লাভবান হবেন জেলার আম চাষিরা।’
advertisement
রাজ্যে বসেই এবারে দিল্লীবাসীর আমের স্বাদের চাহিদা মেটাবে মালদহের ১৯ মেট্রিক টন আম। দিল্লির আম মেলায় পাড়ি দেবে মালদহের একাধিক বিখ্যাত প্রজাতির আম। রাজধানীর আম মেলায় প্রদর্শনীর ফলে আন্তর্জাতিক বাজারে জেলার আমের চাহিদা আরও বাড়বে। যার ফলে জেলার অর্থনৈতিক অবস্থা উন্নত হবে।
জিএম মোমিন
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengal Mango Mela 2025: দিল্লির আম মেলায় এবার থাকছে মালদার ১৯ মেট্রিক টন আম, কবে শুরু হচ্ছে এই মেলা
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement