advertisement

South Dinajpur News: আবাস যোজনার টাকা পেয়েও কাজ শুরু করেন নি! হাড়ে হলুদ দেবে প্রশাসন

Last Updated:

দীর্ঘদিন আগেই আবাস যোজনার টাকা পেয়েও কাজ শুরু করেনি তাদের বিরুদ্ধে শুরু হল পদক্ষেপ গ্রহণ।

+
আবাস

আবাস যোজনা

দক্ষিণ দিনাজপুর: দীর্ঘদিন আগেই আবাস যোজনার টাকা পেয়েও কাজ শুরু করেনি। উপভোক্তাদের চিহ্নিতকরণ করে বাড়ি পরিদর্শন করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি চেয়ারম্যানের। উপভোক্তাদের বাড়ি পরিদর্শনের পাশাপাশি, টাকা পেয়েও যারা আবাস যোজনার কাজ শুরু করেন নি, তাদের সাত দিনের মধ্যে বাড়ি তৈরির কাজ শুরু করবার নির্দেশ দেন। শহরের বিভিন্ন ওয়ার্ড ২৫ নম্বরের পাশাপাশি ১৩, ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ডের আবাস যোজনার কাজের অগ্রগতি পরিদর্শন করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র।
সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার বাড়িতে দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন৷ সব জেলার জেলাশাসকদের নিয়ে সেই বৈঠক করেছিলেন তিনি। তারপরেও নবান্ন থেকে রাজ্যের সব পুরসভা ও পঞ্চায়েতকে দুর্নীতি প্রতিরোধে বেশকিছু নির্দেশ পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, আবাসের টাকা নিয়ে বাড়ি তৈরি না করলে পুরসভা ও পঞ্চায়েত যেন উপভোক্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে।প্রয়োজন হলে থানায় এফআইআর করার নির্দেশও দিয়েছে রাজ‍্য সরকার। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই তড়িঘড়ি নড়েচড়ে বসল বালুরঘাট পুরসভা।
advertisement
advertisement
সরকারের সেই নির্দেশ পাওয়ার পর বালুরঘাট পুরসভা আবাস যোজনার দুর্নীতি নিয়ে কড়া পদক্ষেপের পথে হাঁটতে শুরু করেছে ৷ টাকা পেয়েও যারা আবাস যোজনার কাজ শুরু করেন নি, তাদের সাত দিনের মধ্যে কাজ শুরু না করলে, সেই আবাস যোজনার টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলেন চেয়ারম্যান। নচেৎ, সাত দিন পর এই সমস্ত উপভোক্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে পুরসভা বলে হুঁশিয়ারি দেন চেয়ারম্যান। পুরসভা সূত্রে জানা যায়, যে সমস্ত ব্যক্তিরা ঘর তৈরির জন্য টাকা পেয়ে গেছে, অথচ ঘর তৈরি করা শুরু করেনি তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তাই সাত দিনের মধ্যে বাড়ি তৈরির কড়া পদক্ষেপের হুঁশিয়ারি চেয়ারম্যানের।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: আবাস যোজনার টাকা পেয়েও কাজ শুরু করেন নি! হাড়ে হলুদ দেবে প্রশাসন
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement