advertisement

Fraud Case: জয়েন বিডিও পরিচয়ে চাকরির টোপ দিয়ে টাকা হাতানোর অভিযোগ! টার্গেট পঞ্চায়েত প্রধানরা

Last Updated:

Fraud Case: বালুরঘাট পুরসভার চেক জালিয়াতি চক্র সামনে এসেছিল গত মাসেই। এরই মধ্যে এবার চাকরি দেওয়ার প্রতারণাচক্র সামনে এল। বিডিও অফিসে শূন্যপদ আছে, এমন টোপ দিয়ে বালুরঘাট ব্লকের একাধিক প্রধানদের ফোন করার অভিযোগ অপরাধীদের বিরুদ্ধে।

+
ভুয়ো

ভুয়ো ফোন

দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট পুরসভার চেক জালিয়াতি চক্র সামনে এসেছিল গত মাসেই। এরই মধ্যে এবার চাকরি দেওয়ার প্রতারণাচক্র সামনে এল। বিডিও অফিসে শূন্যপদ আছে, এমন টোপ দিয়ে বালুরঘাট ব্লকের একাধিক প্রধানদের ফোন করার অভিযোগ অপরাধীদের বিরুদ্ধে। তাও সরকারি আধিকারিক পরিচয় দিয়ে এমন ঘটনা ঘটেছে। চাকরি দেওয়ার নাম করে পঞ্চায়েত প্রধানদের ফোন করা হয়৷ ফোনের ওপারের ব্যক্তি নিজেকে বালুরঘাট ব্লক অফিসের জয়েন্ট বিডিও পরিচয় দিয়ে চাকরির অফার দেন।
আরও পড়ুনঃ লাফিয়ে লাফিয়ে নামছে পারদ! সপ্তাহান্তে কনকনে ঠান্ডায় কাঁপুনি! রাজ্যে রাজ্যে কড়া নাড়ছে কোল্ড ওয়েভ! কী হতে চলেছে বাংলায়?
প্রধানদের ফোন করে বলা হয়, বিডিও অফিসে দুটো শূন্য পদ আছে। নিজেদের কেউ থাকলে দ্রুত এবং গোপনে যোগাযোগ করতে হবে। এমন টোপ দিয়ে টাকা হাতানোর চেষ্টা করা হয়। তবে কেউ এই প্রতারণা চক্রের ফাঁদে পা দেয়নি। বিষয়টি নজরে আসতেই হইচই শুরু হয়েছে। বালুরঘাটের দুইটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিডিও অফিস বালুরঘাট থানার দ্বারস্থ হয়েছে। পুরো ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।
advertisement
advertisement
ডাঙ্গা, নাজিরপুর, বোয়ালদার ও ভাটপাড়ার প্রধানদের কাছে ফোন গিয়েছে বলেই বিডিও অফিস সূত্রে খবর। এদিকে বিষয়টি জানতে পেরেই বাকি পঞ্চায়েতগুলিকেও সতর্ক করা হয়েছে।পুলিশের অনুমান, ওই ব্যক্তি কোনও চক্রের সঙ্গে জড়িত রয়েছে। তবে পরে ওই ফোনে আর যোগাযোগ করা যায়নি।
advertisement
সুস্মিতা গোস্বামী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fraud Case: জয়েন বিডিও পরিচয়ে চাকরির টোপ দিয়ে টাকা হাতানোর অভিযোগ! টার্গেট পঞ্চায়েত প্রধানরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement