advertisement

Bangla Video: ডলোমাইটের পাহাড় যেন! রেলের সাইডিং সরানোর দাবিতে আন্দোলন

Last Updated:

Bangla Video: দলগাঁও রেল স্টেশন থেকে ডলোমাইট সাইডিং অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে সরব হয়েছেন বীরপাড়ার বাসিন্দারা। দলগাঁও রেলস্টেশনে ডলোমাইট সাইডিং সরানোর দাবিতে চলছে আন্দোলন

+
ডলোমাইট

ডলোমাইট সাইডিং

আলিপুরদুয়ার: বছরের পর বছর ধরে বীরপাড়া রেল স্টেশনের সামনে ডলোমাইট ওয়াগনে বোঝাই করার কাজ চলছে। ওই প্রকল্পটি বীরপাড়ার প্রাণকেন্দ্র থেকে সরানোর দাবিতে এবার একজোট হয়েছেন বীরপাড়ার বাসিন্দারা। শুরু হয়েছে তাঁদের আন্দোলন।
আলিপুরদুয়ারের মাদারিহাট-বীরপাড়া ব্লকের দলগাঁও রেল স্টেশন থেকে ডলোমাইট সাইডিং অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে সরব হয়েছেন বীরপাড়ার বাসিন্দারা। দলগাঁও রেলস্টেশনে ডলোমাইট সাইডিং সরানোর দাবিতে চলছে এই আন্দোলন। দলগাঁও স্টেশনে চলছে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। এই অবস্থান বিক্ষোভে এলাকার বাসিন্দারা অংশগ্ৰহণ করছে। বীরপাড়া চৌপথির সামনে দলগাঁও স্টেশনে ডলোমাইট সাইডিংয়ের ফলে সমস্যায় পড়তে হয় বীরপাড়া এলাকার বাসিন্দাদের। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, ডলোমাইট সাইডিং অন্যত্র স্থানান্তরিত করা হক।
advertisement
advertisement
ডলোমাইটের কারণে এলাকার বাসিন্দারা বিভিন্ন অসুখে আক্রান্ত হচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ। ডলোমাইট সাইডিং অন্যত্র সরানোর দাবিতে বীরপাড়াবাসীরা মহামিছিল করেছিল এর আগে। এবার তাঁরা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন।
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla Video: ডলোমাইটের পাহাড় যেন! রেলের সাইডিং সরানোর দাবিতে আন্দোলন
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement