Jalpaiguri News: ছাতায় বন্দি করে এ কী নিয়ে হাসপাতালে এলেন রোগী! দেখেই থতমত খেলেন চিকিৎসক
- Reported by:SUROJIT DEY
- Published by:Salmali Das
Last Updated:
ময়নাগুড়ি থানার অন্তর্গত হেলাপাকড়ির বাসিন্ধা দ্বীপেন শীল, রাতে মাছ ধরতে গিয়েছিলেন জলা ভূমিতে হঠাৎ কিছু একটা কামড় দিয়েছে বলে মনে হয়, আলো ফেলে দেখতেই চমকে যান দ্বীপেন শীল, বুঝতে পারেন সাপে কামড় দিয়েছে
জলপাইগুড়ি: ময়নাগুড়ি থানার অন্তর্গত হেলাপাকড়ির বাসিন্ধা দ্বীপেন শীল, রাতে মাছ ধরতে গিয়েছিলেন জলা ভূমিতে হঠাৎ কিছু একটা কামড় দিয়েছে বলে মনে হয়। আলো ফেলে দেখতেই চমকে যান দ্বীপেন শীল, বুঝতে পারেন সাপে কামড় দিয়েছে।
আরও পড়ুনঃ আখের ছিবড়ে দিয়ে মা দুর্গা বানালেন বাঁকুড়ার গৃহবধূ!
সর্পদংশন বুঝতে পেরেই দ্রুত সাপটিকে ধরে সঙ্গে থাকা ছাতার মধ্যে বন্দি করেন। নিজের মনোবল শক্ত করে ছাতার মধ্যে বন্দী সাপ-সহ ছুটে আসেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কর্তব্যরত জুনিয়র চিকিৎসক দ্রুততার সঙ্গে ক্ষত স্থান পরিষ্কার করে চিকিৎসা শুরু করায় বিপদ মুক্ত হয় সাপে কাটা দীপেন শীল।
advertisement
advertisement
খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসেন পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী, সাপটিকে পর্যবেক্ষণ করে জানান, সাপটি জলের সাপ, স্বল্প বিষযুক্ত তবে মৃত্যুভয় নেই মানুষের> সাপটির নাম বাংলায় ‘এনি সাপ’, বৈজ্ঞানিক নাম ‘সাইবোল্ড।’
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 25, 2024 1:31 PM IST










