advertisement

Bangla News: দুটি লরি আটকাল পুলিশ, তাতে কী মিলল? রায়গঞ্জে তোলপাড় পড়ে গেল

Last Updated:

Bangla News: লরি দুটিকেই রায়গঞ্জ স্টেট জিএসটির নিজস্ব পার্কিংয়ে নিয়ে রাখা হয়। লরি দুটিকে চেকিং এর সময় চালকরা গা ঢাকা দেয়।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
মুক্তা সরকার, রায়গঞ্জ: জিএসটির হাতে আটক হওয়া দুটি লরি থেকে প্রায় ২৮ হাজার ৪০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধারে চাঞ্চল্য রায়গঞ্জে। সূত্রের খবর, দিন কয়েক আগে ইটাহার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে একটি সুতোর বস্তা বোঝাই লড়ি ও মালদার গাজোল সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক থেকে একটি বহুজাতিক নামী কোম্পানির ইলেকট্রনিকস ও বৈদ্যুতিক পণ্য বোঝাই কন্টেইনারকে আটক করে এস.জি.এস.টি বিভাগ।
লরি দুটিকেই রায়গঞ্জ স্টেট জিএসটির নিজস্ব পার্কিংয়ে নিয়ে রাখা হয়। লরি দুটিকে চেকিং এর সময় চালকরা গা ঢাকা দেয়। অতঃপর দুটি লরিতে সন্দেহজনক কিছু থাকতে পারে বলে ধরে নিয়ে সার্চের জন্য এসজিএসটি বিভাগের তরফে রায়গঞ্জ থানায় খবর দেওয়া হয়। এরপর রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত দুটি লরিতে পণ্য সামগ্রী খতিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ পুলিশ ও জিএসটি বিভাগের কর্মীদের।
advertisement
advertisement
একটি লরিতে সুতোর বস্তার আড়ালে প্রায় ৪২টি বস্তাবন্দি নিষিদ্ধ কাফ সিরাপ ও কন্টেইনারটিতে ইলেক্ট্রনিকস্ পণ্যের আড়ালে প্রায় ২০০ কাটুন নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। প্রশাসনিক সূত্র বলছে, সব মিলিয়ে প্রায় ২৮ হাজার ৪০০ টি নিষিদ্ধ কাফ সিরাপের (ফেনসিডিল) বোতল উদ্ধার হয়েছে। যা কিনা শুধু উত্তরবঙ্গেই নয়, গোটা রাজ্যে এমনকি উত্তর-পূর্ব ভারতে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার বলে ওয়াকিবহাল মহলের দাবি।
advertisement
যদিও এই চক্রের কারা পান্ডা বা এগুলি কোথা থেকে নিয়ে কোথায় পাচার করা হচ্ছিল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সবটাই তদন্ত করতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে পুলিশ। যদিও এই বিপুল উদ্ধার নিয়ে পুলিশের বা জিএসটির কোনও আধিকারিকরা কেউই ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া দেননি। এখন পুলিশের তদন্তে কি উঠে আসে তাই দেখার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: দুটি লরি আটকাল পুলিশ, তাতে কী মিলল? রায়গঞ্জে তোলপাড় পড়ে গেল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement