advertisement

ED Raid at Siliguri: সকাল হতেই শিলিগুড়িতে ইডির হানা! কেন্দ্রীয় বাহিনী, হইচই কান্ড

Last Updated:

ED Raid at Siliguri:সকাল থেকেই বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী ,ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য শিলিগুড়িতে ।ইতিমধ্যেই ভুয়ো এনআরআই শংসাপত্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।  

শিলিগুড়ি,হাকিমপাড়া
শিলিগুড়ি,হাকিমপাড়া
শিলিগুড়ি: সকাল থেকেই বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী ,ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য শিলিগুড়িতে ।ইতিমধ্যেই ভুয়ো এনআরআই শংসাপত্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
ডাইরেক্টরেট-র অভিযান।ভুয়ো এনআরআই শংসাপত্রের বিরুদ্ধে অভিযান। শিলিগুড়িতে ওষুধ ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। বৃহস্পতিবার শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডের হাকিমপাড়ায় খেলাঘর মোড় সংলগ্ন এলাকায় ওষুধ ব্যবসায়ী সহদেব ঘোষের বাড়িতে ইডির আধিকারিকরা হানা দেন। ইডি সূত্রের খবর, রাজ্যজুড়ে ভুয়ো এনআরআই শংসাপত্রের বিরুদ্ধে যে অভিযান চালানো হচ্ছে।
advertisement
advertisement
সাধারণত বিদেশে বসবাসকারী ভারতীয়দের সন্তানদের জন্য মেডিক‍্যাল কলেজে ভর্তির নির্দিষ্ট আসন থাকে। সূত্রের খবর, বেশ কিছু ছাত্র-ছাত্রী এনআরআই কোটার সুযোগ নিতে ভুয়ো শংসাপত্র জমা দিয়েছিলেন। এই জালিয়াতিতে একটি বড় চক্র জড়িত থাকতে পারে বলে মনে করছেন ইডির আধিকারিকরা, যারা মোটা টাকার বিনিময়ে এই ধরনের ভুয়ো শংসাপত্র তৈরি করছে। অভিযান মারফত ব্যাংক অ্যাকাউন্ট ও টাকা লেনদেনের হিসেব খতিয়ে দেখছে ইডি।
advertisement
সুজয় ঘোষ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ED Raid at Siliguri: সকাল হতেই শিলিগুড়িতে ইডির হানা! কেন্দ্রীয় বাহিনী, হইচই কান্ড
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement