South Dinajpur News: খুশি থাকতে যেতেই হবে হ্যাপি স্ট্রিট, বালুরঘাট নতুন উদ্যোগ পৌরসভার
- Reported by:SUSMITA GOSWAMI
- Published by:Purnendu Mondal
Last Updated:
বালুরঘাট পৌরসভার উদ্যোগে চালু হল হ্যাপি স্ট্রিট
দক্ষিণ দিনাজপুর: এক নতুন উদ্যোগে প্রাণবন্ত হয়ে উঠল বালুরঘাট। পুরসভার উদ্যোগে শুরু হল হ্যাপি স্ট্রিট। সকাল সাড়ে ছটা থেকেই শহরের নানা বয়সের মানুষ উচ্ছ্বাসে সামিল হন এই আয়োজনে। শীতের কামড় ও বৃষ্টিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মানুষের ঢল দেখা গেল বালুরঘাট পুরসভার সামনের শোভা মজুমদার সরণীতে। এ যেন এক অন্য সকাল দেখলেন বালুরঘাটবাসী। বালুরঘাট শহরে পথচলা শুরু হল হ্যাপি স্ট্রিটের। উত্তরবঙ্গের মধ্যে দ্বিতীয়। প্রত্যেক সকালে বালুরঘাট পুরসভার সামনে থেকে থানা মোড় পর্যন্ত রাস্তায় এই হ্যাপি স্ট্রিটের আয়োজন করা হবে। যেখানে শারীরিক ও মানসিক সুস্থতার লক্ষ্যে ছিল যোগা, ক্যারাটে, জুম্বা, সাইকেল স্টান, স্কেটিং সহ নানা প্রশিক্ষণের ব্যবস্থা। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্যও ছিল আলাদা প্রশিক্ষণ পর্ব। দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম আয়োজিত বিশেষ কর্মসূচিতে সামিল হতে পেরে খুশি শহরবাসী।
এবিষয়ে জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, “শরীর, মন ভাল রাখতে এই হ্যাপি স্ট্রিটে অংশগ্রহণ করা দরকার। বালুরঘাট পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি। এমনকি ভবিষ্যতে এই ধরণের কর্মসূচি বালুরঘাটবাসীর কাছে এক আলাদা মাত্রা এনে দেবে।”
আরও পড়ুন: অভিযোগ পেয়ে গিয়েছিলেন ভিজিটে! স্কুলে পৌঁছেই আলাদা রোল বিধায়কের! দেখে মুগ্ধ শিক্ষক-শিক্ষিকারাও
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শহরবাসীর অংশগ্রহণে রঙিন হয়ে ওঠে বালুরঘাটের সকাল। হ্যাপি স্ট্রিট-এর মাধ্যমে সুস্থ থাকার বার্তা দেওয়ার চেষ্টা আরও এক ধাপ এগিয়ে গেল বলেই মনে করছেন উদ্যোক্তারা। যেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র এবং অন্যান্যরা। এছাড়াও বালুরঘাটের গর্ব রঞ্জি প্লেয়ার সুমিত মহন্ত উপস্থিত ছিলেন এই হ্যাপি স্ট্রিট অনুষ্ঠানে। তবে শুধু শরীরচর্চাই নয়, অনুষ্ঠিত হয় ওয়াল পেইন্টিং, স্কেটিং-এর মত নানা আকর্ষণীয় কর্মসূচি। এদিনের এই কর্মসূচি ঘিরে শহরবাসীর চরম উন্মাদনা লক্ষ্য করা যায়।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 05, 2025 6:54 PM IST








