advertisement

Alipurduar Elephant: বছরের প্রথম দিনেই লোকালয়ে দাপিয়ে বেড়াল দলছুট দাঁতাল, ঘরবন্দি নববর্ষ এলাকাবাসীর! ভিডিও দেখে সমাজমাধ্যমে হইচই

Last Updated:

Alipurduar Elephant News: ইংরেজি নববর্ষের ভোরে এলাকায় দাপিয়ে বেড়াল দাঁতাল। আতঙ্ক মাদারিহাটে। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

+
দলছুট

দলছুট হাতি

মাদারিহাট, অনন্যা দে: ইংরেজি নববর্ষের ভোরে সে হাজির এলাকায়। শীতের কুয়াশা গায়ে মেখে তাকে আসতে দেখেই আতঙ্ক এলাকায়। ঘর থেকে বের হতে পারছেন না বাসিন্দারা। মাদারিহাটে দলছুট দাঁতাল হাতির ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়া জুড়ে।
মাদারিহাটের গোপালপুর এলাকায় সবে ঘুম ভেঙেছিল বাসিন্দাদের। তারা বাইরে বেরিয়ে দেখেন প্রকান্ড এক দাঁতাল হাতি ছোটাছুটি করছে এলাকায়। এলাকার দুটি সারমেয় তাকে দেখে অদ্ভুত ডাক ডাকলেও তাতে কোনও কর্ণপাত করেনি হাতিটি। বরং সারমেয়গুলির দিকেও ধেয়ে আসে হাতিটি। এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন এলাকার বাসিন্দারা। বর্তমানে এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
advertisement
advertisement
এলাকাবাসীদের মতে নতুন বছরের প্রথম দিনে হাতের উপদ্রব শুরু হল, এবারে বছরের প্রতিদিন বুনো হাতির আনাগোনা দেখতে হবে। হাতিটির কারণে এলাকার কোনও বাসিন্দা বাইরে বেরিয়ে কাজ করতে পারছেন না। এলাকার সুপরি ও কলা গাছ ভেঙে খাচ্ছে হাতিটি। যদিও এলাকাবাসীদের ঘরে এখনও হামলা চালায়নি হাতিটি। এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে জলদাপাড়া বন বিভাগে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকাবাসীদের মতে গতকাল বুধবার বিকেলে এলাকায় একটি হাতির দল দেখা গিয়েছিল। এই হাতিটি ওই দল ছাড়া হয়েছে বলে তাঁদের অনুমান। বুধবার রাতে এলাকায় বর্ষবরণের পিকনিক হয়েছিল। তখন বাজি পোড়ানো হয়েছিল। বাজির আওয়াজে তখন এলাকায় আসেনি হাতিটি। ভোর হতেই চলে এসেছে। এই এলাকায় একটি চা বাগান রয়েছে। হাতির কারণে চা বাগানের কাজও থেমে রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar Elephant: বছরের প্রথম দিনেই লোকালয়ে দাপিয়ে বেড়াল দলছুট দাঁতাল, ঘরবন্দি নববর্ষ এলাকাবাসীর! ভিডিও দেখে সমাজমাধ্যমে হইচই
Next Article
advertisement
Donald Trump: ইরানের উপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প ! হরমুজ খুলে দেওয়ার শর্তেই এই ‘যুদ্ধবিরতি’
ইরানের উপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প ! হরমুজ খুলে দেওয়ার শর্তেই এই ‘যুদ্ধবিরতি’
  • ইরানের উপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প

  • দু’সপ্তাহের ‘সিজফায়ার’ ঘোষণা ট্রাম্পের

  • হরমুজ খুলে দেওয়ার শর্তেই এই ‘যুদ্ধবিরতি’

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement